ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
অন্য কিছু নয় জয়েই চোখ বাংলাদেশের
২৭৪ রানের লক্ষ্য তাড়ায় চতুর্থ দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দিনের শেষভাগে বাংলাদেশের উইকেট হারানোর যে ধারা সেটি অব্যহত ছিল এদিনও। শেষ বেলায় মাত্র ৬ ওভার ব্যাট করেই বাংলাদেশ হারিয়েছে তিন টপ অর্ডার ব্যাটারকে।
দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় একেবারেই সুবিধা করতে পারেননি। আর অধিনায়ক মুমিনুল হকও সাজঘরে ফিরেছেন কেবলই বিপদ বাড়িয়ে। দিন শেষে বাংলাদেশ ৩ উইকেটে ১১ রান করেছে। জয়ের জন্য পাড়ি দিতে হবে লম্বা পথ। তবে দল নিয়ে আশাবাদী বাংলাদেশের টিম ডিরেক্টর।
তিনি বলেন, 'কাল জিততে হলে ২৬৩ রান করতে হবে। কিন্তু ড্র করতে হলে পুরো ৯০ ওভার ব্যাট করতে হবে। আমি মনে করি, সারা দিন যদি আমরা ব্যাট করি, অবশ্যই ম্যাচ জেতার সুযোগ থাকবে। প্রথম কথা হচ্ছে, কাল সকালে কেমন শুরু করি।'
বাংলাদেশ ইতোমধ্যেই তিন উইকেট হারালেও এখনও ব্যাটিং লাইনআপে বেশ কয়েকজন ইনফর্ম ব্যাটার আছেন। অভিজ্ঞ মুশফিকুর রহিমের সঙ্গে উইকেটে আছেন তরুণ নাজমুল হোসেন শান্ত। তাছাড়া দুর্দান্ত ফর্মে থাকা লিটন দাস-মেহেদি হাসান মিরাজরাও নিয়মিত রান পাচ্ছেন। তাই এখনও জয়েই চোখ রাখছেন সুজন।
বাংলাদেশের টম ডিরেক্টর বলেন, 'এখনও বাইরে ভালো দুজন খেলোয়াড় আছে। মুশফিক, শান্ত উইকেটে আছ। এরপর লিটন ও ইয়াসির আছে। এখনও আমাদের সম্ভাবনা আছে। আমি জানি কন্ডিশন কঠিন, বল টার্ন করছে, নিচু হচ্ছে। আমরা চেষ্টা করব। এখনও আমরা জেতার আশা ছাড়ছি না।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)