ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

৩ উইকেট দিয়ে দিন শেষ করল বাংলাদেশ,দেখেনিন সর্বশেষ স্কোর

২০২২ এপ্রিল ০৩ ২১:৪৫:১৫

৩ উইকেট দিয়ে দিন শেষ করল বাংলাদেশ,দেখেনিন সর্বশেষ স্কোর

আগের ইনিংসে শতক হাঁকানো মাহমুদুল হাসান জয় মাত্র ৪ রান করে ফিরে গেছেন কেশব মহারাজের বলে বোল্ড হয়ে। দলের বিপাকে মুমিনুল হকের ব্যর্থতা চাপ বাড়াল দলের। প্রথম ইনিংসে শূন্য’র পর দ্বিতীয় ইনিংসের ২ রান করে সাজঘরে ফেরেন মহারাজের বলে এলবিডব্লু হয়ে।

মাত্র ১১ রানে ৩ উইকেট হারিয়ে চতুর্থ দিন শেষ হয়েছে আলোক স্বল্পতায়। অপরাজিত থাকা নাজমুল হোসেন শান্ত রয়েছেন ৫ রানে ও মুশফিকুর রহিম রয়েছেন শূন্য রানে।

এর আগে প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে ২০৪ রানে। ডিন এলগারের ৬৪, কিগান পিটারসেনের ৩৬ ও রায়ান রিকেলটনের অপরাজিত ৩৯ রানে ভর করে ২৭৩ রানের লিড পায় স্বাগতিকরা।

বাংলাদেশের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন মেহেদী মিরাজ ও এবাদত হোসেন। তাসকিন নেন ২টি উইকেট।

প্রথম ইনিংসে টেম্বা বাভুমার ৯৩, এলগারের ৬৭ ও সারেল এরউইর ৪১ রানে ভর করে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩৬৭ রান। ৪ উইকেট নিয়েছিলেন তাসকিন আহমেদ, ৩ উইকেট নেন মেহেদী মিরাজ ও এবাদত হোসেন ২ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে মাহমুদুল হাসান জয়ের ১৩৭ রান, লিটন দাসের ৪১ ও শান্তর ৩৮ রানে ২৯৮ রানে থামে বাংলাদেশ। প্রোটিয়াদের পক্ষে ৪ উইকেট নেন সাইমন হার্মার ও ৩ উইকেট নেন লিজার্ড উইলিয়ামস।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ