ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

৭ উইকেট হারিয়ে বিপাকে দ.আফ্রিকা

২০২২ এপ্রিল ০৩ ২০:৩৬:২৪

৭ উইকেট হারিয়ে বিপাকে দ.আফ্রিকা

এরপর প্রোটিয়া শিবিরে আঘাত হানেন পেসার তাসকিন আহমেদ। তার দ্বিতীয় শিকার হয়ে সপ্তম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন কেশব মহারাজ। ৬৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে সারেল এরউইকে নিয়ে ৪৮ রানের পার্টনারশিপ গড়েন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার।

৫১ বল খেলে মাত্র ৮ রান করে এবাদত হোসেনের বলে এলবিডব্লিউ হন সারেল। ৩৪ রানে মিরাজের বলে স্লিপে ক্যাচ তুলে দিয়েও নাজমুল হোসেন শান্তর কল্যাণে প্রথমবার লাইফ পান ডিন এলগার। এরপর আবারও স্লিপে ক্যাচ দিয়ে বেঁচে যান প্রোটিয়া এই অধিনায়ক। এবার তার ক্যাচ মিস করেন ইয়াসির আলী। দুইবার লাইফ পেয়ে দলীয় ১১৬ রানে এলগার যখন তাসকিনের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তখন তার ব্যক্তিগত সংগ্রহ ৬৪ রান।

প্রথম ইনিংসে তিনি করে ছিলেন ৬৭ রান। এরপর দক্ষিণ আফ্রিকা শিবিরে একের পর এক আঘাত হানেন মেহেদি হাসান মিরাজ। তার শিকার হয়ে তৃতীয়, পঞ্চম ও ষষ্ঠ ব্যাটার হিসেবে ফেরেন কিগান পিটারসেন, কাইল ভেরেইনা ও ওয়ান মুল্ডার। মাঝে চতুর্থ ব্যাটার টিম্বা বাভুমাকে ফেরান এবাদত হোসেন। আর সপ্তম ব্যাটসম্যান হিসেবে কেশব মহারাজকে ফেরান তাসকিন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ