ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

বিশ্বসেরা টি-২০ লীগে বাবরকে খেলার আমন্ত্রণ

২০২২ এপ্রিল ০৩ ১৬:৪৫:০৪

বিশ্বসেরা টি-২০ লীগে বাবরকে খেলার আমন্ত্রণ

পাকিস্তান অধিনায়ককে ফিঞ্চ দেখতে চান অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশেও। কাল সিরিজ নির্ধারণী ম্যাচের পর ফিঞ্চ বলেন, ‘ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে দীর্ঘ সময় ধরে ভালো খেলছে বাবর আজম। সে যদি বিগ ব্যাশ খেলতে চায়, তাহলে যেকোনো দলই তাকে পেতে চাইবে।

শাহিন শাহ আফ্রিদির বোলিংয়েও মুগ্ধ ফিঞ্চ, ‘সে খুব দুর্দান্ত একজন বোলার। ’ পাকিস্তানের এই তারকাদের বিগ ব্যাশে পাওয়াটা হবে ফিঞ্চের জন্য বিশেষ কিছু। অজি অধিনায়ক বলেন, ‘পাকিস্তানের এই প্রতিভাবানদের কেউ যদি বিগ ব্যাশে খেলতে যায়, তাদেরকে আমরা সাদরে গ্রহণ করব। ’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ