ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

গ্যালারিতে বসে স্ত্রীর রেকর্ড গড়া ম্যাচ দেখলেন স্টার্ক

২০২২ এপ্রিল ০৩ ১৫:৩২:২৭

গ্যালারিতে বসে স্ত্রীর রেকর্ড গড়া ম্যাচ দেখলেন স্টার্ক

বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ফাইনালে ১৫০ রান বা তার বেশি করলেন হিলি। যে কোনো বিশ্বকাপ ফাইনালে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড এখন হিলির দখলে। আর হিলির এই রেকর্ড গড়া গ্যালারি থেকে সরাসরি উপভোগ করলেন তার স্বামী তথা অস্ট্রেলিয়া পুরুষ দলের তারকা পেসার মিচেল স্টার্ক।

দাঁড়িয়ে অভিবাদন জানালেন তিনি। হিলি সেঞ্চুরি করার পরই অবশ্য দাঁড়িয়ে হাততালি দিয়ে স্ত্রীকে সম্মান জানান স্টার্ক। স্টার্কের সেই ভিডিও ভাইরাল করেছে খোদ আইসিসি। তাদের সোশ্যাল মিডিয়া পেজে আপলোড করা হয়েছে সেই ভিডিও। পরে হিলি যখন আউট হন, তখন পুরো মাঠ উঠে দাঁড়িয়ে হাততালি দিতে থাকে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ