ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
আইপিএলে এক ম্যাচ খেলা মুস্তাফিজকে নিয়ে ভবিষ্যবাণী করলেন : জাফর
ইতোপূর্বে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালসের হয়ে খেলা মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালসের হয়ে এটাই ছিল প্রথম ম্যাচ। গুজরাট টাইটান্সের বিপক্ষে চার ওভার বোলিং করে ২৩ রান খরচায় তিন উইকেট নেন তিনি।
ম্যাচ শেষে তার পারফরম্যান্স দেখে জাফর বলেন, 'আমি মনে করি সে সত্যিই আতঙ্কের নাম। কেননা তার বোলিংয়ে অনেক বৈচিত্র্য আছে। সে যদি উইকেটে মানিয়ে নিতে পারে তাহলে তার স্লোয়ার-কাটারগুলো অনেক কার্যকরী। নরকিয়া (অ্যানরিখ) আসা পর্যন্ত সে খেলবে এটাই আমার বিশ্বাস।'
ম্যাচ শেষে মুস্তাফিজের পারফরম্যান্সের প্রশংসা করেছেন তার সাবেক সতীর্থ বেন কাটিংও। অস্ট্রেলিয়ার এই ক্রিকেটারের মতে, স্লোয়ার এবং ইয়র্কার মিলিয়ে যেন ২০১৬ সালের মুস্তাফিজই ফেরত এসেছেন।
কাটিং বলেন, 'আমার মনে হয় সে কিছু ইনজুরি থেকে ফিরেছে। ১৬-১৭ তে সানরাইজার্স হায়দরাবাদে আমরা একসঙ্গে খেলার পর থেকে। বিশেষ করে ২০১৬ সালে ফিজের ইয়র্কারগুলো দুর্দান্ত ছিল। তখন সে বড় লাফ দিয়ে স্লো বল করত, সেটাও দারুণ ছিল। সে আবার এখন সেটা শুরু করেছে, যা দেখে দারুণ লাগছে।'
মুস্তাফিজের এমন পারফরম্যান্সের পরও অবশ্য জিততে পারেনি দিল্লি। গুজরাটের ছুঁড়ে দেয়া ১৭২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৯ উইকেটে ১৫৭ রান করে থামে তারা। ম্যাচ হারে ১৪ রানে। কিউই পেসার লকি ফার্গুসনের দুর্দান্ত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)