ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

২৫০ রানের লক্ষ্য তাড়া করাও কঠিন হবে

২০২২ এপ্রিল ০৩ ১২:৫৬:৪৯

২৫০ রানের লক্ষ্য তাড়া করাও কঠিন হবে

প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছে ২৯৮ রানে। যেখানে মাহমুদুল হাসান জয় একাই করেছেন প্রায় ৫০ শতাংশ রান। এই ওপেনার খেলেছেন ১৩৭ রানের কাব্যিক এক ইনিংস। বাকিদের মধ্যে নাজমুল হোসেন শান্ত করেছেন ৩৮ রান আর লিটন দাসের ব্যাট থেকে এসেছে ৪১ রান।

বাংলাদেশের বাকি ব্যাটাররা কেউই বলার মতো কোনো ইনিংস খেলতে পারেননি। দক্ষিণ আফ্রিকার হয়ে একাই ৪ ব্যাটারকে ফিরিয়েছেন সাইমন হার্মার। এই প্রোটিয়া স্পিনার উইকেট থেকেও পেয়েছেন বাড়তি সুবিধা। তাছাড়া কেশব মহারাজও দারুণ বোলিং করেছেন। এতেই সহজেই অনুমান করা যায়, চতুর্থ ও পঞ্চম দিনে স্পিনাররা আধিপত্য দেখাবে কিংসমিডের বাইশগজে।

সিডন্স বলেন, ‘২৫০ রান তাড়া করা খুব কঠিন হবে। এটা হবে কঠিন এক পরীক্ষা, কারণ উইকেটে এরই মধ্যে টার্ন মিলতে শুরু করেছে। আমরা দেখেছি আজ (নাজমুল হোসেন) শান্ত টার্ন করিয়েছে, যদিও সে আমাদের সেরা স্পিনারের একজন নয়।’

১০ উইকেট হাতে নিয়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামবে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের নাগালে রাখতে প্রথম সেশনে আঁটসাঁট বোলিং করতে হবে বাংলাদেশের বোলারদের। কোনোভাবেই দ্রুত রান তোলার সুযোগ দেয়া যাবে না। প্রথম সেশনে টাইগারদের লক্ষ্য থাকবে তিন বা চারটি উইকেট তুলে নেয়া এমনটাই জানিয়েছেন সিডন্স।

বাংলাদেশের ব্যাটিং কোচ বলেন, ‘প্রথম সেশনে তিন বা চারটি উইকেট নিতে পারলে আমরা ম্যাচে ফিরব। আমরা অতি আক্রমণাত্মক খেললে ওরা দ্রুত রান করতে পারে এবং ম্যাচ আমাদের হাত থেকে বেরিয়ে যেতে পারে। আমরা এখনও পিছিয়ে আছি তাই বেশি রান দিতে পারি না।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ