ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
আইপিএলে সুপারম্যান ফিজ দিলেন সুপার পাওয়ার
সবমিলিয়ে এবারের আইপিএলে নিজের প্রথম ম্যাচে ৪ ওভারে মাত্র ২৩ রানে ৩ উইকেট নেন মোস্তাফিজ। তার এমন দুর্দান্ত বোলিংয়ের পরও ব্যাটারদের ব্যর্থতায় গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ জিতে বের হতে পারেনি দিল্লি।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭১ রান করে গুজরাট। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৭১ রানের বেশি করতে পারেনি দিল্লি। যার ফলে টানা দ্বিতীয় জয় পেয়েছে গুজরাট।
১৭২ রানের লক্ষ্যে দিল্লির পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেছেন দলের অধিনায়ক রিশাভ পান্ত। এছাড়া ললিত যাদব ২৫, রভম্যান পাওয়েল ২০, মানদ্বীপ সিং ১৮ রান করলেও কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ফলে মিলেছে ১৪ রানের পরাজয়।
গুজরাটের পক্ষে ৪ ওভারে মাত্র ২৮ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন লকি ফার্গুসন। এছাড়া মোহাম্মদ শামির শিকার দুই উইকেট।
এর আগে গুজরাট টাইটান্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। প্রথম ওভারেই মোস্তাফিজের হাতে বল তুলে দেন দিল্লি অধিনায়ক রিশাভ পান্ত।
প্রথম দুই বলে মোস্তাফিজ দেন ১ রান করে। তৃতীয় ডেলিভারিতেই পান উইকেটের দেখা। অস্ট্রেলিয়ার ম্যাথু ওয়েডকে বোকা বানান মোস্তাফিজ দারুণ এক ডেলিভারিতে।
এমনই ডেলিভারি, আউটের আবেদনে আম্পায়ারও সাড়া দেননি। বল যে ব্যাটে লেগে গেছে, বুঝতে পারেননি তিনি। রিভিউ নেন পান্ত। আলট্রাএজে দেখা যায়, বল ব্যাটে ছুঁয়ে গেছে। ওয়েড ফেরেন মাত্র ১ রানে।
প্রথম ওভারে সবমিলিয়ে মোস্তাফিজ দেন ৭ রান। এরপর তাকে বোলিং থেকে সরিয়ে নেন পান্ত। আনেন পাওয়ার প্লের শেষ ওভারে। ষষ্ঠ ওভারে এসে উইকেট না পেলেও মাত্র ৪ রান খরচ করেন কাটার মাস্টার।
এরপর ডেথ ওভারে মোস্তাফিজকে আনেন পান্ত। ১৭তম ওভারে ফিজ দেন ৯ রান। দুই ওভার বিরতি দিয়ে ২০তম অর্থাৎ শেষ ওভারটি করতে আসেন টাইগার পেসার।
ওই ওভারে প্রথম বলে ডেভিড মিলার নিতে পারেন মাত্র ১ রান। দ্বিতীয় বলেই উইকেট। এক্সট্রা কভারে মারতে গিয়ে বল আকাশে তুলে দেন রাহুল তেয়াতিয়া (১৩)। তার পরের দুই বলে এক করে দুই রান।
এবার অভিনব মনোহরকে (১) কাটারে বিভ্রান্ত করেন মোস্তাফিজ। স্লগ সুইপ করতে গিয়ে কভারে অক্ষর প্যাটেলের ক্যাচ হন এই ব্যাটার। শেষ বলে রশিদ খান ব্যাট লাগাতে না পারলে দৌড়ে বাই এক রান নেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)