ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
আবারও সেঞ্চুরি করলেন বাবর আজম,চমক দেখালো পাকিস্থান
বাবর আজমের দৃষ্টিনন্দন শতকে অজিদের দেয়া ২১১ রানের লক্ষ্য সহজেই পার হয় পাকিস্তান। জয় আসে ৯ উইকেটের বিশাল ব্যবধানে।সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার দেয়া বিশাল লক্ষ্য তাড়া করে জেতে পাকিস্তান। তাই এই ম্যাচেও টস জিতে অজিদের ব্যাটিংয়ে পাঠান বাবর আজম।
শুরুতেই অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেন শাহীন আফ্রিদি ও হারিফ রউফ। রানের খাতা খোলার আগেই ট্রাভিস হেড ও অ্যারন ফিঞ্চকে ফিরিয়ে দেন এই দুই বোলার। ৬ রানের মাথায় ফিরে আন মার্নাস লাবুশেনও। এরপর বেন ম্যাকডারমট ও মার্কাস স্টোয়নিস হাল ধরার চেষ্টা করেও লাভ হয়নি। একপর্যায়ে ৬৭ রানেই ৫ উইকেট হারায় দলটি।
তবে এরপর দারুণ প্রতিরোধ গড়েন ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারি। তাদের আশিঊর্ধ্ব জুটিতে বিপর্যয় থেকে রক্ষা পায় অজিরা। তবে ১৪৮ ও ১৫৫ রানে এই দুজন ফিরলে আবারও বিপর্যয়ে পড়ে ক্যাঙ্গারুরা। তবে শেষ উইকেট জুটিতে শন অ্যাবোট ও অ্যাডাম জাম্পার ৪৪ রানের জুটিতে ২১০ রান তুলতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। এই ৪৪ রানের জুটিতে জাম্পার অবদান ০ রান।
জবাবে ব্যাট করতে নেমে ২৪ রানে ফখর জামানের উইকেট হারায় পাকিস্তান। তবে এরপর অজি বোলারদের আর কোনো সুযোগ দেননি আগের ম্যাচের দুই সেঞ্চুরিয়ান ইমাম-উল-হক ও বাবর আজম। তাদের অপরাজিত ১৯০ রানের জুটিতে ৯ উইকেটের বিশাল জয় পায় দলটি।
বাবর এই ম্যাচে ১০৫ রানে অপরাজিত থাকেন। আর ৮৯ রানে অপরাজিত থাকেন ইমাম।এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল পাকিস্তান। ওয়ানডে সিরিজ জিতে টেস্ট হারের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিতে পারলো দলটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)