ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
পয়েন্ট টেবিল : উলট পালট হয়ে গেলো আইপিএলের হিসাব নিকাশ
অন্যদিকে টানা দ্বিতীয় জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস।লক্ষ্য ছিল ১৯৪ রানের। বড় লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক রোহিত শর্মা ফেরেন ৫ বলে ১০ করেই। তবে ইশান আর তিলকের ব্যাটে চড়ে একটা সময় জয়ের স্বপ্ন দেখছিল মুম্বাই।
কিশান ৪৩ বলে ৫৪ করে ১৩তম ওভারের শেষ বলে হন ট্রেন্ট বোল্টের শিকার। এর এক ওভার পর ফিরে যান ঝড় তোলা তিলকও। ৩৩ বলে ৩ চার, ৫ ছক্কায় ৬১ রানের ইনিংস খেলা এই ব্যাটারকে বোল্ড করেন রবিচন্দ্রন অশ্বিন।
এরপর আর কেউই তেমন সুবিধা করতে পারেননি। কাইরন পোলার্ড ২৪ বলে খেলেন ২২ রানের ধীর ইনিংস। ৮ উইকেটে ১৭০ রানেই থামে মুম্বাই। দুটি করে উইকেট নেন রাজস্থানের নভদ্বীপ সাইনি আর ইয়ুজবেন্দ্র চাহাল।
এর আগে আইপিএলের এবারের আসরের প্রথম সেঞ্চুরি হাঁকান রাজস্থান রয়্যালসের উইকেটরক্ষক ব্যাটার জস বাটলার। শেষ দিকে ঝড় তোলেন আরেক বিদেশি শিমরন হেটমায়ার। দুই বিদেশির ব্যাটে ভর করে ৮ উইকেটে ১৯৩ রানের বিশাল সংগ্রহ পায় রাজস্থান।
টস হেরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে’তে ৪৮ রান করলেও যশবি জাসওয়াল (১) ও দেবদূত পাডিকালের (৭) উইকেট হারায় রাজস্থান। তবে শুরু থেকেই সাবলীল ছিলেন বাটলার। তবে এরপর নিয়ন্ত্রণ নেন বাটলার ও অধিনায়ক সানজু স্যামসন।
এ দুজনের তৃতীয় উইকেট জুটিতে আসে ৮.২ ওভারে ৮২ রান। ইনিংসের ১৫তম ওভারে দলীয় ১৩০ রানের মাথায় ব্যক্তিগত ৩০ রানে আউট হন সানজু। এরপর বাটলারের সঙ্গে মিলে দলকে বাকি পথ এগিয়ে নেন ক্যারিবীয় তরুণ শিমরন হেটমায়ার।
সমান তিনটি করে চার-ছয়ের মারে ১৪ বলে ৩৫ রানের ঝড়ো ক্যামিও খেলেন হেটমায়ার। এবারের আসরের প্রথম সেঞ্চুরিতে ১১ চার ও ৫ ছয়ের মারে ৬৮ বলে ১০০ রান করে আউট হন বাটলার। মুম্বাইয়ের পক্ষে বল হাতে তিনটি করে উইকেট নিয়েছেন জাসপ্রিত বুমরাহ ও টাইমার মিলস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)