ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
দুর্ঘটনার কারনে বাংলাদেশ ও দ:আফ্রিকার ম্যাচ
দক্ষিণ আফ্রিকার চেয়ে ২৬৯ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ তৃতীয় দিনের শুরুটা ভালো করতে পারেনি। দিনের তৃতীয় ওভারে লিজাড উইলিয়ামসের শর্ট অব লেংথ বলে গালিতে থাকা উইয়ান মুল্ডারকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তাসকিন। নাইট ওয়াচম্যান হিসেবে নামা বাঁহাতি এই ব্যাটার আউট হয়েছেন মাত্র ১ রানে। তাসকিনকে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারে নিজের প্রথম উইকেট তুলে নেন উইলিয়ামস।
এরপর লিটনকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন জয়। আগের দিন ৪৪ রানে অপরাজিত থাকা জয় এদিন সাইমন হার্মারকে চার মেরে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। তাসকিনের বিদায়ের পর ফিরতে পারতেন ১৬ রানে থাকা লিটন দাসও। স্লিপে দাঁড়িয়ে উইলিয়ামসের বলে লিটনের ক্যাচ লুফে নিতে পারেননি ডিন এলগার।
এরপর কেশভ মহারাজের বলে লিটনের বিপক্ষে কট বিহাইন্ডের আবেদন জানিয়ে রিভিউ নেয় দক্ষিণ আফ্রিকা। তবে ব্যাটে-বলে সংস্পর্শ না হওয়ায় রিভিউ ব্যর্থ হয় স্বাগতিকদের। পরেরবার অবশ্য লিটন নিজে রিভিউ নিয়ে বেঁচেছেন। হার্মারের বেরিয়ে যাওয়া বল ব্যাটে খেলতে পারেননি লিটন। তবে প্রোটিয়াদের আবেদনে সাড়া দিয়ে আউট দেন আম্পায়ার।
যদিও রিভিউ নিতে খুব বেশি সময় নেননি লিটন। তাতে বেঁচেও যান এই উইকেটকিপার ব্যাটার। প্রথম সেশনের শুরুতে তাসকিনকে হারালেও পরবর্তীতে সময়ে দাপট দেখিয়েছেন লিটন ও জয়। তৃতীয় দিনের প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ৮৪ রান তুলেছে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে দ্বিতীয় বলেই আউট হয়েছেন লিটন।
উইলিয়ামসের গুড লেংথ বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ৪১ রান করা ডানহাতি এই ব্যাটার। তাতে ভাঙে জয়ের সঙ্গে লিটনের ৮২ রানের জুটি। লিটনের বিদায়ের পর ইয়াসির আলী রাব্বিকে নিয়ে দারুণভাবে এগিয়ে যাচ্ছিলেন জয়। তবে দুই রান নিতে গিয়ে দুজনের ভুল বোঝাবুঝিতে রান আউট হয়েছেন ২২ রান করা ইয়াসির।
টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার ভিড়ে এক প্রান্ত আগলে রেখেছিলেন জয়। মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নেয়ার পথে ২৬৯ বলে সেঞ্চুরি পূর্ণ ডানহাতি এই ওপেনার। যা তার ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্ট সেঞ্চুরি করেছেন জয়।
এরপর আর উইকেট হারাতে দেননি জয়-মিরাজরা। ৭ উইকেট হারিয়ে ২৫৭ রান নিয়ে চা পানের বিরতিতে যায় বাংলাদেশ। চা বিরতি থেকে ফিরে আউট হয়েছেন মিরাজ। মুল্ডারের পঞ্চম স্টাম্পের বল কভার ড্রাইভ খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ডানহাতি এই ব্যাটার। মিরাজ আউট হয়েছেন ২৯ রানে।
এরপর জয়কে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি খালেদ আহমেদ। তিনি ৭ বল খেললেও ফিরেছেন কোনো রান না করেই। শেষদিকে জয় ১৩৭ রান করে উইলিয়ামসের বলে স্লিপে হারমারের বলে ক্যাচ দিলে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় ২৯৮ রানে। ফলে প্রথম ইনিংস থেকে ৬৯ রানের লিড পেয়েছে স্বাগতিকরা।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬ রান তোলে দক্ষিণ আফ্রিকা। এরপর আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হয় তৃতীয় দিনের শেষ বিকেলের খেলা। আলোকস্বল্পতার সমস্যা কাটিয়ে উঠতে না উঠতেই শুরু হয় বৃৃষ্টি। যে কারণে আপাতত বন্ধ রয়েছে খেলা।
সংক্ষিপ্ত স্কোর:দক্ষিণ আফ্রিকা- ৩৬৭/১০ (১২১ ওভার) (এলগার ৬৭, বাভুমা ৯৩, এরউই ৪১, হার্মার ৩৮*, খালেদ ৩/৯২, মিরাজ ৩/৯৪)বাংলাদেশ- ২৯৮/১০ (১১৫.৫ ওভার) (জয় ১৩৭, মিরাজ ২৯, লিটন ৪১, শান্ত ৩৮, ইয়াসির ২২, হার্মার ৪/১০৩, উইলিয়ামস ৩/৫৪)
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি