ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

এখনও বাংলাদেশ দলের ঘাটাত দেখিয়ে দিলেন : ফিল্যান্ডার

২০২২ এপ্রিল ০২ ২০:৫৬:৩৪

এখনও বাংলাদেশ দলের ঘাটাত দেখিয়ে দিলেন : ফিল্যান্ডার

তবে বাংলাদেশ সাকিবের অনুপস্থিতিতে খেলছে ৭ ব্যাটার নিয়ে। মিরাজের পর বল হাতে সাফল্য পাচ্ছেন প্রোটিয়া পেসাররাও। সিমন হার্মার একাই শিকার করেন বাংলাদেশের প্রথম চার ব্যাটারকে। এমন যখন পরিস্থিতি, তখন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ভারনন ফিল্যান্ডারও মানছেন- বাংলাদেশ একজন বোলার কম রেখেছে একাদশে।

বাংলাদেশের একাদশে আরও এক স্পিনার প্রয়োজন ছিল কি না, এমন প্রশ্নের জবাবে ফিল্যান্ডার বলেন, ‘আমি তা বলব না। তবে একাদশে একজন বোলারের কমতি রয়েছে। দক্ষিণ আফ্রিকায় তিন পেসার ও ও এক স্পিনার নিয়ে খেলা কঠিন। তবে মিরাজ দারুণ বোলিং করেছে। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে, প্রথম দিনে এমন বোলিং দুর্দান্ত।

পেসাররা হয়ত উইকেট এনে দিচ্ছিল, তবে মিরাজ প্রোটিয়াদের চেপে ধরেছিল, ব্যাটিং লাইনআপকে অনেক চাপে ফেলেছিল।’ ফিল্যান্ডারের কথায় স্পষ্ট, বাংলাদেশের একাদশে যে অভাব তা শুধুই সাকিব আল হাসানের। অথবা সাকিবের চেয়ে কম মানের কোনো অলরাউন্ডার থাকলেও ভারসাম্য আসত, মনে করেন তিনি।

ফিল্যান্ডারের ভাষ্য, ‘দিনশেষে ব্যাপারটা হল ভারসাম্যের। দক্ষিণ আফ্রিকায় এলে আপনি তিন পেসার রাখতেই পারেন। তবে ৮-১০ ওভার বল করতে পারে এমন একজন অলরাউন্ডার থাকলে পেসাররা একটু নিস্তার পেত। হ্যাঁ, একজন বোলার মনে হয় কম হয়ে গেছে।’

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের পেসারদের জন্য পরামর্শও দিয়েছেন এই তারকা। তিনি জানান, ‘সব কিছু সাধারণ রেখে চাপ সৃষ্টির চেষ্টা করে যেতে হবে। এজন্য শুরুতে দ্রুত কিছু উইকেট তুলে নিতে হবে। এটা রকেট সাইন্স নয়, দক্ষিণ আফ্রিকায় পেসাররা একটু সুবিধা পাবেই। তাই দীর্ঘ সময় ধরে নিজের কাজটুকু ঠিকঠাক করে যেতে হবে।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ