ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
আবারও দেখা যাবে ভারত ও পাকিস্তান লড়াই
তবে এবার এই দুই দেশের আইসিসি প্রতিযোগিতার বাইরে লড়াই দেখা যেতে পারে। ১০ এপ্রিল দুবাইয়ে আইসিসি-র বৈঠক রয়েছে। সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি রামিজ রাজা প্রস্তাব দিতে পারেন ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে নিয়ে প্রতি বছর একটি করে প্রতিযোগিতার আয়োজন করুক আইসিসি।
চার দেশে ঘুরিয়ে ফিরিয়ে হোক এই প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা হলে টেলিভিশন ও অন্যান্য স্বত্ব বাবদ আইসিসি বড় লাভ করতে পারবে বলেও নিজের প্রস্তাবে জানাতে পারেন রামিজ। তবে এই বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের উৎসাহ নেই। পাকিস্তান এই প্রস্তাব রাখলে অবশ্য ভারত তাতে সম্মত হবে না বলেই জানা গিয়েছে।
ভারতীয় বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী কয়েক বছরের সূচি তৈরি। এই অবস্থায় নতুন প্রতিযোগিতার আয়োজন করা সম্ভব নয়। তাই আইসিসি এই ধরনের প্রস্তাবে সম্মত হবে বলে মনে করে না বিসিসিআই।
তবে বিশ্বকাপ, এশিয়া কাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে খেলতে ভারতের কোনও সমস্যা নেই। উল্লেখ্য, ২০১২ সালে শেষ বার পাকিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল ভারত। তার পর থেকে দু’দেশের মধ্যে সম্পর্কের অবনতি হওয়ায় দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)