ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
দক্ষিণ আফ্রিকা ৩২০ রানে আটকে দেওয়া সম্ভব ভাবছেন ডোমিঙ্গো
প্রথম সেশনে বাংলাদেশি বোলাররা প্রোটিয়াদের কোনো বিপদে ফেলতে পারেননি। বিনা উইকেটেই ৯৫ তুলে লাঞ্চ বিরতিতে যায় স্বাগতিকরা।
তবে দ্বিতীয় সেশনে ৩ উইকেট তুলে নেয় মুমিনুলের দল। তৃতীয় সেশনে আবার খেই হারায়। দিনশেষে ৪ উইকেটে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২৩৩ রান।
ডোমিঙ্গো অবশ্য মনে করছেন, প্রথম দিনটা দুই দলের জন্য সমানে সমানই হয়েছে। তার কথা, ‘আমরা প্রথম সেশনে ভালো করতে পারিনি। কিন্তু লাঞ্চের পর দারুণভাবে লড়াইয়ে ফিরি। আমার মনে হয় এই মুহূর্তে দুই দলই সমান অবস্থানে। তারা মাত্র ২৩০ (প্রকৃতপক্ষে ২৩৩) রান তুলেছে। যদি আমরা কাল সকাল সকাল দুটি উইকেট তুলে নিতে পারি, তবে ভালো পজিশনে চলে যাবো।’
সবমিলিয়ে বোলাররা খুব খারাপ করেছে, মনে করেন না টাইগার দলের হেড কোচ। তার বিশ্বাস, দক্ষিণ আফ্রিকাকে ৩০০-৩২০ রানের মধ্যে আটকে রাখা সম্ভব হলে আর দুশ্চিন্তা থাকবে না।
ডোমিঙ্গো বলেন, ‘আমরা শেষ সেশনে তাদের আটকে রেখেছি। টাইট বোলিং করেছি। তবে যদি নতুন বলে একটি-দুটি উইকেট নিতে পারতাম, দারুণ হতো। আগামীকাল সকালে (দ্বিতীয় দিন) আমাদের ধারাবাহিক থাকতে হবে।’
‘পরিসংখ্যান বলছে, কিংসমেডে প্রথম দিনে ৫ উইকেটে ২৪০ রানের মতো রান উঠেছে। তাই এটা খুব বেশি হাই স্কোরিং গ্রাউন্ড নয়। যদি আমরা তাদের ৩০০-৩২০ রানের মধ্যে আটকে রাখতে পারি, তবে ভালোভাবেই লড়াইয়ে থাকবো’-যোগ করেন প্রোটিয়া এই কোচ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)