ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
দশটা আর সাড়ে দশটার মধ্যে পার্থক্য আছে: ডোমিঙ্গো
বাংলাদেশ দলের হেড কোচ ডোমিঙ্গো মনে করেন, ডারবান টেস্টে আধা ঘণ্টা দেরিতে খেলা শুরু হওয়াতেই সেই সুবিধাটা পাননি তার দলের পেস বোলাররা।
কিছুটা ক্ষোভ নিয়েই যেন বললেন, ‘প্রথম আধা ঘণ্টাতে বিরতি কোনো দলের সুবিধা করে দিতে পারে না। দশটা আর সাড়ে দশটায় খেলা শুরু হওয়ার মধ্যে পার্থক্য আছে। এটা আমাদের কোনো সাহায্য করেনি। আমরা ভালো শুরুও করতে পারিনি। প্রথম সেশনে আমরা গড়পড়তা বোলিং করেছি।’
প্রথম সেশনে বাংলাদেশি বোলাররা প্রোটিয়াদের কোনো বিপদে ফেলতে পারেননি। বিনা উইকেটেই ৯৫ তুলে লাঞ্চ বিরতিতে যায় স্বাগতিকরা। তবে দ্বিতীয় সেশনে ৩ উইকেট তুলে নেয় মুমিনুলের দল। তৃতীয় সেশনে আবার খেই হারায়। দিনশেষে ৪ উইকেটে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২৩৩ রান।
ডোমিঙ্গো অবশ্য মনে করছেন, প্রথম দিনটা দুই দলের জন্য সমানে সমানই হয়েছে। তার কথা, ‘আমরা প্রথম সেশনে ভালো করতে পারিনি। কিন্তু লাঞ্চের পর দারুণভাবে লড়াইয়ে ফিরি। আমার মনে হয় এই মুহূর্তে দুই দলই সমান অবস্থানে। তারা মাত্র ২৩০ (প্রকৃতপক্ষে ২৩৩) রান তুলেছে। যদি আমরা কাল সকাল সকাল দুটি উইকেট তুলে নিতে পারি, তবে ভালো পজিশনে চলে যাবো।’
ডারবানের উইকেট ব্যাটিং সহায়ক। বাংলাদেশ কেন বোলিংয়ের সিদ্ধান্ত নিলো? ডোমিঙ্গো জানালেন, দলের টপ অর্ডারে তরুণদের আধিক্য থাকতেই কিছুটা অনিশ্চয়তায় ভুগেছে টাইগাররা। তাই ঝুঁকি নিতে চায়নি।
তার ভাষায়, ‘আমার মনে হয়, বিদেশি কন্ডিশনে ব্যাটিং নিয়ে কিছুটা অনিশ্চয়তা আছে আমাদের। দলের টপ অর্ডারে অনেক তরুণ খেলোয়াড়। জয়, সাদমান, শান্তরা তাদের প্রথম টেস্ট খেলছে এই কন্ডিশনে। কঠিন উইকেটে এগিয়ে আসার আত্মবিশ্বাসটা তৈরি হতে হবে আমাদের। দল হিসেবে কোচ এবং সিনিয়ররা মিলে সেটা তৈরি করার চেষ্টা করছি আমরা।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)