ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

দ্য হান্ড্রেডের ড্রাফটে সাকিবের ভিত্তি মূল্য প্রকাশ

২০২২ মার্চ ৩১ ২৩:২৪:০৩

দ্য হান্ড্রেডের ড্রাফটে সাকিবের ভিত্তি মূল্য প্রকাশ

তবে সরাসরি দেখা যাবে না এ ড্রাফট, এমনকি সাথে সাথে তথ্যও পাওয়া যাবে না। এক দিন পর মঙ্গলবার (৫ এপ্রিল) দল পাওয়া খেলোয়াড়দের নাম ঘোষণা করবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ড্রাফট থেকে বিদেশি ক্রিকেটার হিসেবে দলভুক্ত করা যাবে মোট ১৭ ক্রিকেটারকে। আগামী ৩ আগস্ট শুরু হয়ে ৩ সেপ্টেম্বর শেষ হবে দ্য হান্ড্রেডের এবারের আসর।

যদিও আগস্ট-সেপ্টেম্বরে প্রচুর আন্তর্জাতিক ক্রিকেট থাকায় এবার আন্তর্জাতিক ক্রিকেটারদের অনেককে পাওয়া যাবে না। এমনকি ঐ সময় বাংলাদেশেরও এশিয়া কাপের খেলা রয়েছে। তাই দল পেলেও সাকিবের অংশগ্রহণ নিয়ে নিশ্চয়তা দেওয়া দুরূহ হয়ে পড়বে।

ড্রাফটে সাকিবের মত এক লাখ পাউন্ড মূল্য কুইন্টন ডি কক, জাই রিচার্ডসন ও আন্দ্রে রাসেলের। ৭৫ হাজার পাউন্ড মূল্যে আছেন মোহাম্মদ আমির, ডোয়াইন ব্রাভো, নাথান কোল্টার-নাইল, অ্যারন ফিঞ্চ, শাদাব খান, এভিন লুইস, রিলি মেরেডিথ, ডেভিড মিলার, হারিস রউফ, ইমরান তাহির ও মুজিব উর রহমান।

তবে সবচেয়ে বেশি মূল্য সোয়া এক লাখ পাউন্ড, যে মূল্যে ড্রাফটে আছেন বাবর আজম, ক্রিস গেইল, মিচেল মার্শ, সুনীল নারাইন, কাইরন পোলার্ড, নিকোলাস পুরান, তাবরাইজ শামসি ও ডেভিড ওয়ার্নার। বিচিত্র কিছু নিয়মকানুনের কারণে টুর্নামেন্টটি বেশ আলোচিত। ৮ দলের এই টুর্নামেন্টে প্রতি ইনিংসে খেলা হয় ১০০ বল।

একজন বোলার ৫ বল করার পর আম্পায়ার তা সাদা কার্ড প্রদর্শনের মাধ্যমে অবহিত করেন। এক প্রান্ত থেকে টানা ১০ বল করা হবে, বোলার চাইলে ১০টি বলই টানা করতে পারবেন। ইনিংসের প্রথম ২৫ বল পাওয়ারপ্লে হিসেবে গণ্য করা হয়। পাওয়ারপ্লের পর ড্রিংকস ব্রেকে নেওয়া যায় টাইম আউট।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ