ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ : ১৩ ওভারের খেলা বাকি রেখেই প্রথম দিনের খেলা শেষ
চা বিরতির আগে একে একে সাজঘরে ফেরেন অধিনায়ক ডিন এলগার (৬৭), সারেল আরউই (৪১) ও কিগান পিটারসেন (১৯)। ৩ উইকেটে ১৬৫ রান নিয়ে চা বিরতিতে যায় প্রোটিয়ারা। ততক্ষণে খেলা হয়েছে ৫৩ ওভার। এরপর শেষ সেশনে মাত্র ২৩.৫ ওভার খেলা হতেই দিনের খেলার ইতি টানতে হয় আলোক স্বল্পতার কারণে।
তার আগে আরও একটি উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ২১ রান করে সাজঘরে ফেরেন রিয়ান রিকেলটন। তবে দক্ষিণ আফ্রিকাকে আশা দেখাচ্ছে টেম্বা বাভুমার ব্যাট। ১১৯ বলে ৫৩ রান করে অপরাজিত আছেন তিনি। বাভুমার সঙ্গী ৬৪ বলে ২৭ রানে অপরাজিত কাইল ভেরেইন্নে।
বাংলাদেশের পক্ষে খালেদ আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও এবাদত হোসেন চৌধুরী একটি করে উইকেট শিকার করেছেন। দুর্দান্ত থ্রোতে পিটারসেনকে রান আউট করে মিরাজ কুড়িয়েছেন প্রশংসা। দক্ষিণ আফ্রিকা দিনের খেলা শেষ করেছে ২৩৩ রান নিয়ে, হারিয়েছে ৪টি উইকেট। দিনে মোট ৭৬.৫ ওভার খেলা হয়েছে।
সংক্ষিপ্ত স্কোর (১ম দিন শেষে), টস : বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ২৩৩/৪ (৭৬.৫ ওভার), এলগার ৬৭, বাভুমা ৫৩*, আরউই ৪১, ভেরেইন্নে ২৭*, খালেদ ৪৯/১, মিরাজ ৫৭/১, এবাদত ৫৮/১
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)