ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
অবিশ্বাস্য: মাত্র ১ রান দিয়ে হ্যাটট্রিকসহ ৭ উইকেট নিয়ে নতুন রেকর্ড গড়লেন জিম্বাবুয়ের পেসার
জিম্বাবুয়ে ক্রিকেট উইমেন্স টি-টোয়েন্টি কাপে বুধবার হ্যাটট্রিকসহ ৭ উইকেট দখল করেন দেশের হয়ে ৮টি ওয়ানডে ও ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা এমবোফানা।
তার দল ঈগলস ৯৬ বল বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জেতে। হারারেতে মাউন্টেনিয়ার্সের বিরুদ্ধে ম্যাচ ছিল ঈগলসের। টস জিতে মাউন্টেনিয়ার্স শুরুতে ব্যাট করতে নামে। তারা ৬.২ ওভারে মাত্র ১৪ রানে অল-আউট হয়ে যায়।
দলের হয়ে সব থেকে বেশি ৯ রান করে অপরাজিত থাকেন নিয়াশা গোয়ানজুরা। বাকিদের মধ্যে খাতা খুলেছেন কেবল লরিন ফিরি (১) ও প্যাট্রিসিয়া মুতেম্বো (১)। ৩ রান আসে অতিরিক্ত হিসেবে। ৮ জন ব্যাটার শূন্য রানে আউট হন।
এমবোফানা ৩ ওভারে ২টি মেডেনসহ ১ রানের বিনিময়ে ৭টি উইকেট নেন। স্বাভাবিকভাবেই এটি ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে সেরা বোলিংয়ের বিশ্ব রেকর্ড।
এস্থার নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলে আউট করেন ফিরিকে। নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসে ৩টি উইকেট তুলে নেন তিনি। ৩.১, ৩.২ ও ৩.৪ ওভারে তিনি আউট করেন যথাক্রমে মাজভিসায়া, প্রেসিয়াস ও মাথেমাকে।
নিজের তৃতীয় ওভারে পরপর তিন বলে (৫.৩, ৫.৪, ৫.৫ ওভারে) প্যাট্রিসিয়া, চিতোম্বো ও মোনিককে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন এস্থার। ম্যাচে মোট পাঁচজন ব্যাটারকে বোল্ড করেন এমবোফানা। এ ছাড়া ১৩ রানে ২টি উইকেট নেন মিচেল।
জবাবে ব্যাট করতে নেমে ঈগলস ৪ ওভারে ১ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৫ রান তুলে নেয়। সংগত কারণেই ম্যাচের সেরা হয়েছেন এস্থার এমবোফানা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)