ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
ওপেনিংয়ে তামিমের সঙ্গীর নাম জানালেন মুমিনুল
লিটন-সৌম্য কিংবা নাজমুল হাসান শান্ত উদ্বোধনীতে আরও কয়েকজনকে দিয়ে এক্সপেরিমেন্ট চালানো হলেও থিতু হতে পারেননি কেউই। ওয়ানডে কিংবা টেস্টে তামিমের সঙ্গীও তাই একেক সময় একেকজন হয়েছেন। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বৃহস্পতিবার (৩১ মার্চ) মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ডারবানে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
ম্যাচের আগের দিন বুধবার সংবাদ সম্মেলনে আসেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। স্বাভাবিকভাবেই তার কাছে জানতে চাওয়া হয় ওপেনিংয়ে তামিমের সঙ্গী কে হবেন। মুমিনুল জানান, প্রথম টেস্টে তামিমের ওপেনিং সঙ্গী হবেন মাহমুদুল হাসান জয়।
দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজটা স্বপ্নের মতো কেটেছে বাংলাদেশ দলের। সাকিব-তাসকিনদের দুর্দান্ত পারফরমেন্সে ২-১ এ সিরিজ জয় করে নেয় টাইগাররা। ওয়ানডে সিরিজ জয়ের পুরস্কারও মিলেছে তামিমের দলের। পাকিস্তানকে টপকে র্যাঙ্কিংয়ের ছয়ে উঠেছে বাংলাদেশ। এবার মিশন টেস্ট সিরিজ। সাদা পোশাকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের লক্ষ্য মুমিনুলদের।
টাইগার অধিনায়ক বলেন, হোম ভেন্যু হওয়ায় টেস্টে এগিয়ে থাকবে দক্ষিণ আফ্রিকাই, তবে এক্সপেরিয়েন্স হিসেবে নিলে বাংলাদেশের সুযোগ থাকবে বেশি। বিদেশের মাটিতে সাম্প্রতিককালে দুর্দান্ত ছন্দে বাংলাদেশের পেসাররা। নিউজিল্যান্ডে এবাদত হোসেন কিংবা দক্ষিণ আফ্রিকায় তাসকিন, টাইগার পেস ইউনিটে যেন নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
বিষয়টি মানছেন মুমিনুলও। পেসাররা মেন্টালি এবং ফিজিক্যালি খুব ভালো অবস্থায় আছে, উইকেটে সাহায্য থাকলে ভালো করবে বাংলাদেশ। এছাড়া ম্যাচ পরিকল্পনা নিয়ে মুমিনুল আরও বলেন, দলে ব্যাটসম্যান না বোলার বেশি খেলানো হবে তা ম্যাচ ডেতে ঠিক করা হবে। উইকেট দেখে পেস বান্ধব মনে হচ্ছে। তবে রান আসবে অনেক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)