ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

কোহলিকে নিয়ে ডি ভিলিয়ার্সের ভবিষ্যদ্বাণী

২০২২ মার্চ ৩০ ১৮:৪৬:২৫

কোহলিকে নিয়ে ডি ভিলিয়ার্সের ভবিষ্যদ্বাণী

ভিলিয়ার্স মনে করেন আইপিএলের এবারের আসরে ৬০০ এর উপরে রান করবেন বিরাট কোহলি। সম্প্রতি এক আলাপচারিতায় পুরোনো এই বন্ধুকে নিয়ে এমনই ভবিষ্যদ্বাণী করেছেন ভিলিয়ার্স। আইপিএলের এবারের আসরে শুরুটাও দারুণ হয়েছে কোহলির।

প্রথম ম্যাচেই পাঞ্জাব কিংসের বিপক্ষে ২৯ বলে ৪১ রানের ইনিংস খেলেছেন কোহলি। এবার অধিনায়কত্ব না থাকায় কোহলি চাপমুক্ত হয়ে খেলবেন বলে বিশ্বাস ভিলিয়ার্সের। সেই সঙ্গে ডু প্লেসি অধিনায়ক হিসেবে ভালো করবে বলে আশাবাদী এই সাবেক প্রোটিয়া ক্রিকেটার।

এই প্রসঙ্গে ভিলিয়ার্স বলেন, 'সবাই জানে ফাফ ডু প্লেসি অধিনায়ক হিসেবে কেমন। আমার জন্য সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো বিরাট কোহলি আর অধিনায়ক নেই এবং তার চাপ অনেক কমে গেছে। সত্যিই এখন সে মুক্ত। আমি আশা করি বিরাট খুব বড় একটি মৌসুম কাটাবে। আমার মনে হয় এ বছর সে ৬০০ এর বেশি রান করবে।'

পাঞ্জাবের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ২০৫ রান করেও হেরেছে বেঙ্গালুরু। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে। যদিও দলটির সঙ্গে এখনও যোগ দেননি অনেক বিদেশি তারকা। এর মধ্যে রয়েছে গ্ল্যান ম্যাক্সওয়েল, জস হ্যাজেলউডরা।

দলের কাছ থেকে খুব বেশি কিছু না চাইলেও ভিলিয়ার্স চান ব্যক্তিগতভাবে পারফর্ম করুক দলটির ক্রিকেটাররা। প্রত্যাশা নিয়ে ভিলিয়ার্স বলেন, 'আমি আসলে জানি না আরসিবির কাছ থেকে আমি কি চাই কিন্তু আমি চাই এবারের আইপিএলে কিছু ক্রিকেটার উঠে আসুক আরসিবি থেকে।'

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ