ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

নারী বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করলো একটি দল

২০২২ মার্চ ৩০ ১৪:১১:৩৩

নারী বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করলো একটি দল

এরপর ৬বার বিশ্বকাপের ফাইনালে খেলে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে অজিরা। এবার নিউজিল্যান্ড বিশ্বকাপে একটি ম্যাচও হারেনি ম্যাক লেনিংয়ের দল। ওয়েলিংটনে চলতি আসরের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজিকে ১৭৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে নিশ্চিত করেছে ফাইনালের টিকিট।

বেসিন রিজার্ভে টস হেরে আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ান দুই ওপেনার রেইচেল হেইন্স ও অ্যালিসা হেলে জুটি বাঁধেন ২১৬ রানের। দুজনে খেলে ফেলেন ৩২ ওভার ৪ বল। হেইন্স ১০০ বলে ৮৫ রানের ইনিংস খেলে বিদায় নিলেও অ্যালিসা পূর্ণ করেন শতক। ১০৭ বলে ১৭টি চার ও ১টি ছক্কায় ১২৯ রানের ইনিংস খেলে ফেরেন সাজঘরে।

এ ছাড়া অ্যাশলে গ্রাডনার ১২, ম্যাক লেনিং ২৬ ও বেথ মানের ৪৩ (৩১) রানের ইনিংসে ভর করে ৩ উইকেটে ৩০৫ রানে থামে অস্ট্রেলিয়া। উইন্ডিজের পক্ষে ২ উইকেট নেন চিনেল্লে হ্যানরি ও ১ উইকেট নেন সামিলিয়া কনেল।

জবাবে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই বিদায় নিতে হয় উইন্ডিজ ওপেনার রাশদা উইলিয়ামসকে। শুরু থেকেই অজি বোলারদের তোপে পড়ে ক্যারিবীয়রা। ওপেনার দেন্দ্রা ডটিন ৩৪ (৩৫) রান করেন। এ ছাড়া ৩৪ রান আসে তিন নম্বর ব্যাটার হ্যালে ম্যাথুসের ব্যাটে।

দলের হয়ে সর্বোচ্চ ৪৮ (৭৫) রানের ইনিংস খেলেন অধিনায়ক স্টেফানি টেইলর। বাকি ব্যাটাররা ব্যর্থ হওয়ায় ৩৭ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৮ রানে গুটিয়ে যায় ১৪৮ রানে। অজিদের পক্ষে ২ উইকেট নেন জেস জোনাসেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত