ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
কোন কাজেই আসলো না ইমামের সেঞ্চুরি,বৃথা গেলো সকল কষ্ট
প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৩১৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া। জবাবে ৪৬তম ওভারে ২২৫ রানে গুটিয়ে যায় পাকিস্তান। হেডের সেঞ্চুরির জবাবে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ইমাম-উল-হক। কিন্তু বৃথাই গেছে পাকিস্তানি ওপেনারের সেঞ্চুরিটি।
৩১৪ রান তাড়া করতে নেমে একটা সময় বেশ ভালো অবস্থানে ছিল পাকিস্তান। দলীয় ২৪ রানের মাথায় ফাখর জামানকে (১৮) হারালেও দ্বিতীয় উইকেটে ৯৬ রানের জুটিতে দলকে লড়াইয়ে ফেরান বাবর আজম আর ইমাম।
২৪ ওভারে ১ উইকেটে ১২০ রান ছিল পাকিস্তানের। কিন্তু বাবর (৭২ বলে ৬ বাউন্ডারিতে ৫৭) মিচেল সোয়েপসনের বলে এলবিডব্লিউ হওয়ার পরই হঠাৎ খেই হারিয়ে ফেলে স্বাগতিকরা।
পরের ব্যাটাররা কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি। একে একে সাজঘরের পথ ধরেন সৌদ শাকিল (৩), মোহাম্মদ রিজওয়ান (১০), ইফতিখার আহমেদ (২), খুশদিল শাহ (১৯)।
একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন ইমাম। তবে তিনি যখন ৩৯তম ওভারে অভিষিক্ত নাথান এলিসের বলে বোল্ড হন, তখনই বলতে গেলে জয়ের আশা শেষ হয়ে যায় পাকিস্তানের।
৯৬ বলে ১০৩ রান করেন ইমাম। বাঁহাতি এই ওপেনার ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির ইনিংসটি সাজিয়েছিলেন ৬ বাউন্ডারি আর ৩টি ছক্কায়।
অস্ট্রেলিয়ার পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন অ্যাডাম জাম্পা। ১০ ওভারে ৩৮ রান দিয়ে ৪টি উইকেট নেন এই লেগস্পিনার।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের ভুগিয়েছে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেডের সেঞ্চুরিতে ভর করে ৩৩ ওভারে ২ উইকেটেই ২০৯ রান তুলে নেয় সফরকারীরা।
তবে উইকেট হাতে রেখে যতটা দ্রুত রান তোলার কথা ছিল, পরে তত দ্রুত রান নিতে পারেনি অসিরা। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেয় পাকিস্তান। অস্ট্রেলিয়া ৫ উইকেট হারায় ৮৭ রানের মধ্যে।
হেডের সেঞ্চুরির পর ফিফটি তুলে নেন বেন ম্যাকডরমট (৭০ বলে ৫৫)। শেষদিকে ক্যামেরুন গ্রিন ৩০ বলে ৪০ রানের ঝড়ো ইনিংসে বড় স্কোর গড়ে দেন অস্ট্রেলিয়াকে।
পাকিস্তানের হারিস রউফ আর অভিষিক্ত জাহিদ মাহমুদ নেন দুটি করে উইকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)