ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে এইমাত্র নতুন খবর জানালো আইসিসি
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে ঐতিহাসিক সিরিজ জয়ে ২০ পয়েন্ট প্রাপ্তিতে সরাসরি বিশ্বকাপ তো বটেই, পয়েন্ট টেবিলের সেরা চারে থাকার সম্ভাবনাও সৃষ্টি হয়েছে বাংলাদেশের। সুপার লিগের পয়েন্ট টেবিলে ১২০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে টাইগাররা। সুপার লিগ শুরু হয়েছিল ১ মে ২০২০ থেকে।
প্রথমে ৩১ মার্চ ২০২২ কাট-অফ টাইম থাকলেও করোনা মহামারির কারণে এখন ২০২৩ সালের মে মাসের মধ্যে সুপার লিগের সব ম্যাচ শেষ করতে হবে। সুপার লিগে প্রতিটি দল মোট আটটি সিরিজ (২৪টি ম্যাচ) খেলবে। বাংলাদেশ ছয়টি সিরিজ (১৮টি ম্যাচ) খেলে ফেলেছে।
বাকি আছে কেবল দুটি সিরিজ। আয়ারল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজটি নিয়ে যদিও খানিকটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। মে মাসে হওয়ার কথা থাকলেও আইরিশ বোর্ড সেটা পিছিয়ে আগামী বছর নিয়ে গেছে। এ ছাড়া অপর সিরিজে আগামী বছর ইংল্যান্ডকে আতিথ্য দেবে বাংলাদেশ।
দুই সিরিজে ছয়টি ম্যাচের সবক’টি হারলেও বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলা কোনো সমস্যা হবে না বলেই হিসাবে দেখা যাচ্ছে। ভারতে অনুষ্ঠেয় ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে ১০ দল। আয়োজক দেশ হিসেবে ভারত সরাসরি খেলবে। আর সাত দল বেছে নেওয়া হবে সুপার লিগ থেকে। সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সাত দল সরাসরি বিশ্বকাপে খেলবে।
সেই সাত দলের মধ্যে ভারত থাকলে আট নম্বর দলটি বিশ্বকাপের টিকিট পাবে। বাকি দুটি জায়গার জন্য সুপার লিগের পয়েন্ট টেবিলের শেষে থাকা দলগুলো আইসিসির সহযোগী দেশগুলোর সঙ্গে বাছাইপর্ব খেলবে। ১৩ দলের সুপার লিগে বাংলাদেশের মতো আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা ১৮টি ম্যাচ খেলেছে।
৬৮ পয়েন্ট নিয়ে আইরিশদের অবস্থান পঞ্চম ও ৬২ পয়েন্ট নিয়ে লঙ্কানরা আছে ষষ্ঠ স্থানে। ওয়েস্ট ইন্ডিজ ১৫ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে। দক্ষিণ আফ্রিকা ১৩ ম্যাচে ৪৯ পয়েন্ট নবম, জিম্বাবুয়ে ১২ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে ও নেদারল্যান্ডস ৭ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে সবার শেষে আছে।
সংগৃহীত পয়েন্ট, আগামী ম্যাচগুলোর প্রতিপক্ষ তথা শক্তিসামর্থ্য বিবেচনায় এই ছয় দলের পক্ষে বাংলাদেশকে টপকানো এক প্রকার অসম্ভবই। তাই আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বলা যায় যে, ১৩ দলের মধ্যে বাংলাদেশের সেরা সাতে থাকা প্রায় নিশ্চিত। যদিও বাংলাদেশের লক্ষ্য কেবল সরাসরি বিশ্বকাপ খেলা নয়।
গত ফেব্রুয়ারিতে আফগানদের বিপক্ষে সিরিজ জিতলেও শেষ ম্যাচটি হারের পর বেশ হতাশা নিয়ে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেছিলেন, তার লক্ষ্য সেরা চারে থাকা। তাই তিনি পয়েন্ট হাতছাড়া করতে চান না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ে টাইগারদের সেরা চারের সম্ভাবনা এখন আবার জোরালো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)