ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাবর আজমের নতুন মাইলফলক

২০২২ মার্চ ৩০ ১০:০১:৫৫

বাবর আজমের নতুন মাইলফলক

ওয়ানডেতে দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন পাকিস্তানি অধিনায়ক। ৪ হাজার রান করতে বাবরের লেগেছে মাত্র ৮২টি ইনিংস। দক্ষিণ আফ্রিকান ব্যাটার হাশিম আমলার এই রান করতে একটি ইনিংস কম লেগেছিল।

পাকিস্তানের ইনিংসের দ্বাদশ ওভারে মিচেল সোয়েপসনকে বাউন্ডারি হাঁকিয়ে এই মাইলফলক স্পর্শ করেন বাবর। ওয়ানডেতে ৪ হাজার রান করতে ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীনের লেগেছিল ১১২ ইনিংস, আর বিরাট কোহলির লেগেছিল ৯৩ ইনিংস। ৩১৪ রানের লক্ষ্যে ব্যাট নেমে অবশ্য চাপে রয়েছে পাকিস্তান।

প্রতিবেদন লেখার সময় স্বাগতিকদের স্কোর ২৭ ওভারে ৩ উইকেটে ১৩৩ রান। ইমাম-উল-হক ৫৪ ও মোহাম্মদ রিজওয়ান ১ রানে ব্যাট করছেন। জয়ের জন্য বাকি ২৩ ওভারে পাকিস্তানের আরো দরকার ১৮১ রান, হাতে আছে ৭ উইকেট। জিতলে এখন ওভারপ্রতি প্রায় ৮ রান করে করতে হবে পাকিস্তানের।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ