ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
অবিশ্বাস্য: টেস্টে বাংলাদেশকে হারাতে নতুন ছক আঁকছে দক্ষিণ আফ্রিকা
ওয়ানডে সিরিজে দাপট দেখিয়ে জিতেছে বাংলাদেশ। তাই এবার সাদা পোশাকে মাঠের লড়াইয়ে নামার আগে বেশ সতর্ক দক্ষিণ আফ্রিকা। তবে চাইলেও পূর্ণ শক্তির দল পাচ্ছে না তারা। কারণ রাবাদা-নরকিয়েরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার কারণে এই সিরিজে নেই।
ডারবানের উইকেটে বরাবরই পেসাররা বাড়তি সুবিধা পেলেও এবার সেই পথে হাঁটছে না দক্ষিণ আফ্রিকা। স্পিনেই জোর দিচ্ছে প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট। এলগারের ধারণা বাংলাদেশের ২০ উইকেট তুলে নিতে কার্যকরী ভূমিকা রাখবে স্পিনাররা।
এলগার বলেন, 'ডারবানের উইকেটে দুই জন স্পিনার খেলানো আমাদের জন্য বড় আলোচনার ব্যাপার কিন্তু ২০ উইকেট তুলে নিতে এটা আমাদের জন্য ভালো উপায়।'
ডারবানের উইকেটে সাধারণত ঘাসের আধিক্য থাকে। এলগার মনে করেন, উইকেট তৈরি করার সময় ব্যাটারদের কথাও মাথায় রাখা উচিত। প্রোটিয়া অধিনায়কের চাওয়া এমন উইকেট বানানো হোক, যেখানে ম্যাচ পঞ্চম দিনে গড়াবে। এলগার বলেন, 'আমরা উইকেটে আরও বেশি ঘাস চাই এবং আমি যতদূর জানি প্রস্তুতি ভালো হচ্ছে। আশাকরি তারা কিছুটা শক্ত উইকেট তৈরি করবে। যেখানে পেস এবং বাউন্স থাকবে। ম্যাচ যাতে পঞ্চম দিনে গড়ায় এমন উইকেট চাই।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)