ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
অস্ট্রেলিয়ার দেয়া বিশাল রানের টাগের্টে ব্যাট করছে পাকিস্থান
আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই পাকিস্তানের বোলারদের উপর চড়াও হন হেড ও অধিনায়ক ফিঞ্চ। ৩২ বলে হাফ-সেঞ্চুরি করেন হেড। ১৪তম ওভারে শতরানে পৌঁছায় অস্ট্রেলিয়া। ১৫তম ওভারে অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি ভাঙ্গেন পাকিস্তানের অভিষিক্ত ক্রিকেটার জাহিদ মাহমুদ। ৩৬ রান করা ফিঞ্চকে থামান লেগ-স্পিনার জাহিদ।
১১০ রানের প্রথম উইকেট পতনের পর অস্ট্রেলিয়ার রানের চাকা ঘুড়িয়েছেন হেড ও বেন ম্যাকডারমট। এই জুটি ৬২ বলে ৬১ রান যোগ করেন। ৭০ বলে সেঞ্চুরি করেন নেন হেড। ওয়ানডে ক্যারিয়ারে হেডের এটি দ্বিতীয় শতক।
সেঞ্চুরি পূর্ণ হওয়ার পরপরই ইফতেখারের বলে আউট হন হেড। ৭২ বলে ১২টি চার ও ৩টি ছক্কায় ১০১ রান করেন তিনি। হেডের দেখানো পথে হেঁটে অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন দলের পরের দিকের ব্যাটাররা। ম্যাকডারমট ৭০ বলে ৫০, মার্নাস লাবুশেন ২৫ ও মার্কাস স্টয়নিস ২৬ রান করেন। শেষ দিকে ক্যামেরুন গ্রিনের ৩০ বলে অপরাজিত ৪০ রান অস্ট্রেলিয়াকে বড় স্কোর পেতে সহায়তা করে। ইনিংসে ৩টি চার ও ১টি ছক্কা মারেন গ্রিন। ৫০ ওভারে ৭ উইকেটে ৩১৩ রান পায় অসিরা।
বল হাতে পাকিস্তানের হারিস রউফ-জাহিদ ২টি করে এবং ইফতেখার-খুশদিল শাহ ১টি করে উইকেট নেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ ওভারে এক উইকেটে পাকিস্তানের সংগ্রহ ২৭ রান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)