ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
দারুন সুখবর : টেস্ট সিরিজ শুরুর আগেই বিশাল বড় সুখবর পাওয়া গেলো সাকিবকে নিয়ে
পরিবারের অসুস্থ সদস্যদের পাশে থাকতে দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরে আসেন সাকিব। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার কোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের প্রথম সিরিজ জয় ছিল। তাই টেস্ট সিরিজের আগে সাকিবকে হারানোতে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হকের কণ্ঠে ঝরেছিল আক্ষেপ।
তবে প্রথম টেস্টে সাকিবকে না পাওয়া গেলেও দ্বিতীয় টেস্টে দলে পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিল বিসিবি। এবার সাকিবকে দ্বিতীয় টেস্টে পাওয়া যাচ্ছে, তা নিশ্চিত করলেন জালাল ইউনুস।
২০১৯ সাল থেকে শুরু করে নানা অজুহাত দেখিয়ে টেস্টে ছিলেন না সাকিব। এরই মাঝে মুমিনুলকে অধিনায়ক করে বাংলাদেশ টেস্ট খেলেছে ১৩টি। তবে ইনজুরি ও নিষেধাজ্ঞা থেকে ফিরলেও মাত্র তিনটি টেস্ট খেলেছেন বাংলাদেশের সেরা খেলোয়াড় সাকিব।
এসব কারণে সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে না থাকায় কোনো সমস্যা দেখছেন না বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক। মুমিনুল বলেন, ‘উনি (সাকিব) প্রায় সময়ই তো থাকেন না। থাকাটাই বরং সৌভাগ্যের মনে হয় (হাসি)।’
মুমিনুল আরো বলেন, ‘উনি থাকলে টিম কম্বিনেশন অনেক সহজ হয়ে যায়। একজন অতিরিক্ত ব্যাটসম্যান বা বোলার খেলানো যায়। এখন যেহেতু নেই, যারা আছে, যে অস্ত্র আছে তাদের কাজে লাগিয়েই ম্যাচ জেতার চেষ্টা করতে হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)