ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
এবার শান্তকে দেখা যাবে অলরাউন্ডার হিসেবে
আন্তর্জাতিক ক্রিকেটে সেরকম বল করা হয়নি তার। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে কেবল এক ওভার করে করা হয়েছে তার। টেস্টে বল করেছেন মোটে ৪০টি। এই সংখ্যাটা অচিরেই বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা গেছে। ডারবানে প্রথম টেস্টের আগে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের সঙ্গে কাজ করেছেন।
ভিডিও বার্তায় জানালেন দলের চাওয়া মেনে নিজের বোলিং ঝালাই করে নিচ্ছেন তিনি, ‘বোলিংয়ে যে আগে খুব সিরিয়াস ছিলাম, তা না। শেষ ছয়-সাত মাস ধরে বোলিং নিয়ে কাজ করছি রঙ্গনা হেরাথের সঙ্গে। সঙ্গে অধিনায়ক (মুমিনুল হক) সহায়তা করছেন।
সবার যেটা চাওয়া, টেস্টে আমরা যদি ৫-১০ ওভার করে বোলিং করতে পারি তাহলে দলের জন্য খুব ভালো হয়। সেই চিন্তা-ভাবনা নিয়ে এগোচ্ছি এবং আমি এখন প্রতিদিন অনুশীলনে বোলিং করছি। বোলিং নিয়ে খুব গুরুত্বের সঙ্গে কাজ করছি, যদি অবদান রাখতে পারি দলের জন্য ভালো হবে।’
দারুণ সম্ভাবনা নিয়ে আসা শান্ত তিন সংস্করণেই বাংলাদেশ দলে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু টেস্টে থিতু হলেও বাকি দুই সংস্করণে ছিটকে পড়েছেন, টেস্টের জায়গাটা যাতে ঠিকঠাক তাকে সেই প্রয়াস চালাচ্ছেন তিনি, ‘সফর ভালোই যাচ্ছে।
ওয়ানডে যদিও খেলতে পারিনি, ওখানেও আমার ব্যাটিং নিয়ে কাজ করেছি। সঙ্গে এখানে টেস্টের আগে ছয়-সাত দিনের মতো একটা সময় পেয়েছি প্রস্তুতির। আমাদের হাতে আরও দুই দিন সময় আছে। আশা করি, আমরা আরও ভালোভাবে প্রস্তুত হতে পারব।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)