ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিয়ের রাতে থানায় ছুটলেন ম্যাক্সওয়েল

২০২২ মার্চ ২৯ ১২:০৭:৩৮

বিয়ের রাতে থানায় ছুটলেন ম্যাক্সওয়েল

বেশ কয়েকবছর প্রেমের পর গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ম্যাক্সওয়েল এবং বিনি। বিয়ের অনুষ্ঠানে শুধু আত্মীয়-স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। প্রথমে অস্ট্রেলীয় রীতি মেনে তাদের বিয়ে হয়। তারপর ভারতীয় পোষাকে এবং রীতি মেনে তারা আনুষ্ঠানিকতা সারেন। এর আগে তাদের বিয়ে উপলক্ষে মেহেদি পার্টি এবং গানের আসরও বসে। এমন খুশির দিনেই কিনা ম্যাক্সওয়েলের জুতা চুরি!

উপমহাদেশের বিয়েতে নতুন জামাইয়ের জুতা লুকিয়ে রাখা শ্যালক-শ্যালিকাদের কাছে ভারী মজার বিষয়। প্রায় সব বিয়েতেই এমনটা হয়ে থাকে। কঠোর নিরাপত্তার মাঝেও ম্যাক্সওয়েলের জুতা এভাবে কেউ নিয়ে লুকিয়ে রাখেন। বেচারা ম্যাক্সওয়েল জুতা চুরি হয়ে গিয়েছে ভেবে সোজা থানায় গিয়ে অভিযোগ করেন। পরে উপমহাদেশের বিয়ের এই মজার রীতির কথা জানতে পেরে অভিযোগ প্রত্যাহার করে নেন বাইশ গজের এই বিধ্বংসী ব্যাটার।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত