ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
রিয়াদের অনন্য দৃষ্টান্ত, শুধরে দিলেন আম্পায়ারের ভুল সিদ্ধান্ত
বিকেএসপিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে শেখ জামাল। টসের সিদ্ধান্ত যে ভুল ছিল না, দ্রুতই তা প্রমাণ করেন মোহামেডানের বোলাররা। ২২ রানে ৪ উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে যায় শেখ জামাল। এমন পরিস্থিতিতে চতুর্দশ ওভারে বল হাতে নেন শুভাগত হোম। ওভারের দ্বিতীয় বলে তাকে ডাউন দ্যা উইকেটে ছক্কা হাঁকান পারভেজ রসূল।
তবে ডিপিএলের এবারের মৌসুমে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ বলটি তালুবন্দী করায় আউট না ছক্কা এ নিয়ে সংশয় ছিল। নন স্ট্রাইকিং প্রান্তে থাকা অন ফিল্ড আম্পায়ার মাসুদুর রহমান মুকুল অবশ্য সংশয়ের ধার ধারেননি। সাথে সাথেই তিনি তর্জনী উঁচিয়ে আউটের সংকেত দেন। তবে ভুল ভাঙিয়ে দেন খোদ রিয়াদ।
বল তালুবন্দীর পর রিয়াদ নিজেই জানান, তার পা ছিল সীমানার ওপারে। অর্থাৎ, পারভেজ আউট নন, ছক্কা হয়েছে। রিয়াদ বিষয়টি জানানোর পর মুকুল তার সিদ্ধান্ত পরিবর্তন করে ব্যাটারকে মাঠ না ছাড়ার আহ্বান জানান। পারভেজ তখন ৫ রানে অপরাজিত ছিলেন। যদিও ১৯ রানের মাথায় সাজঘরে ফিরতে হয় তাকে, নাজমুল ইসলাম অপুর শিকার হয়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)