ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

এখানেই শেষ না,এবার শুরু আসল লড়াইয়ের

২০২২ মার্চ ২৮ ১২:২৫:৫৮

এখানেই শেষ না,এবার শুরু আসল লড়াইয়ের

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ। ২-১ ব্যবধানে জিতে বাংলাদেশের চোখ এখন টেস্ট সিরিজে। দুই ম্যাচের টেস্ট সিরিজ মাঠে গড়াবে আগামী ৩১ মার্চ। মূল লড়াই শুরুর আগে ক্রিকেটারদের প্রস্তুতির ব্যাপারে গণমাধ্যমকে জানালেন সিডন্স।

এত দিন ধরে সাবেক ক্রিকেটার ও এখন খ্যাতিমান কোচ গ্যারি কারস্টেনের ক্রিকেট একাডেমিতে অনুশীলন করেছেন টেস্ট দলের ক্রিকেটারেরা। সিডন্সের অধীনেই হয়েছে এ ক্যাম্প। যেখানে অনেকেরই তালিম পেয়েছেন সাদমান-মুমিনুলরা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিডন্স বলেন, ‘কেপটাউনের ক্যাম্প দারুণ ছিল। আবহাওয়া ছিল নিখুঁত। নয় জন ছিল ক্যাম্পে, পরে দুজন দেশে ফিরে যায় (স্কোয়াডের বাইরে থাকা মোহাম্মদ মিঠুন ও রেজাউর রহমান রাজা)। দক্ষিণ আফ্রিকার আবহাওয়া ও পিচ কন্ডিশন সম্পর্কে যেভাবে ধারণা হয়েছে, ভালো কয়েকজন নেট বোলার ছিল, আমাদের বোলারেরা তো ছিলই, ব্যাটসম্যানেরা দারুণ কাজ করেছে।’

কোচ আরও বললেন, ‘কোচিংও দারুণ হয়েছে, গ্যারি কারস্টেন ছিল, রায়ান কুক ও আমি কাজ করেছি মুমিনুল ও সাদমানসহ সবার সঙ্গে আলাদা করে, সব মিলিয়ে কার্যকর ১০টি দিন ছিল। কঠোর অনুশীলন, জিম সেশন, অনুশীলনের দারুণ সুযোগ-সুবিধা। আশা করি, মুমিনুল ও সাদমানরা টেস্টের জন্য দারুণ প্রস্তুতি নিয়ে এসেছে। ব্যাট-বলের মুখোমুখি লড়াইটা তীব্রই ছিল। চকচকে নতুন বল, সবুজ ঘাসের উইকেট… ঠিক ম্যাচ পরিস্থিতি নয়, তবে ব্যাট-বলের লড়াইটা ম্যাচের মতোই হয়েছে। নতুন বলে আমাদের দুই পেসার দুই টপ অর্ডার ব্যাটসম্যানকে বল করেছে, এরকম কিছুই দরকার ছিল ওদের।’

আগামী বৃহস্পতিবার ডারবানের কিংসমিডে গড়াবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এরপর পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ৭ এপ্রিল।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত