ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

কোহলিদের বিশাল রান তাড়া করতে নেমে চমক দেখালো পাঞ্জাব কিংস

২০২২ মার্চ ২৮ ০৯:০৩:১৮

কোহলিদের বিশাল রান তাড়া করতে নেমে চমক দেখালো পাঞ্জাব কিংস

১৭তম ওভারেও রানের চাকাটা বেশি ঘুরতে দিলেন না হার্শাল প্যাটেল। সব মিলিয়ে দিলেন মাত্র ৮ রান। বাকি থাকলো ৩ ওভার। রান প্রয়োজন ৩৬। ওভার প্রতি ১২ করে।

এমন পরিস্থিতিতেই কি না জ্বলে উঠলেন ক্যারিবিয়ান ব্যাটার ওডেন স্মিথ। কচুকাটা হলেন পেসার মোহাম্মদ সিরাজ। তার ওভার থেকে ৩টি ছক্কা এবং একটি বাউন্ডারির মার মারলেন স্মিথ। এক ওভার থেকেই তুলে নিলেন ২৫ রান।

শেষ ২ ওভারে প্রয়োজন পড়ে কেবল ১১ রান। ওভার প্রতি ৫.৫ রান করে। কিন্তু শেষ ওভারে খেলাটাকে নেয়ার প্রয়োজন মনে করলেন না শাহরুখ খান। হার্শাল প্যাটেলের কাছ থেকেই এই ১১ রান নিলেন স্মিথ আর শাহরুখ। ওভারের শেষ বলে বাউন্ডারি মেরে প্রীতি জিনতার দলকে জেতান শাহরুখ খান।

২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পুরো এক ওভার হাতে রেখেই ৫ উইকেটের ব্যবধানে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব কিংস। সে সঙ্গে এবারের আইপিএলে সূচনাটা তাদের ভালোই হলো।

ডিওয়াই পাতিল স্টেডিয়ামে নতুন অধিনায়ক ফ্যাফ ডু প্লেসির ৫৭ বলে ৮৮ রানের ওপর ভর করে ২ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ২৯ বলে ৪১ রান করেন বিরাট কোহলি।

জবাব দিতে নেমে মায়াঙ্ক আগরওয়াল ৩২, শিখর ধাওয়ান ২৯ বলে ৪৩ এবং ভানুকা রাজাপাকসে ২২ বলে ৪৩ রান করেন। শেষ দিকে শাহরুখ খান এবং ওডেন স্মিথ ঝড় তুলে দলকে জয় এনে দেন। ২০ বলে ২৪ রানে অপরাজিত থাকেন শাহরুখ। আর ৮ বলে ২৫ রানে অপরাজিত থাকেন স্মিথ। যে কারণে ম্যাচ সেরার পুরস্কারও পান তিনি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত