ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিলো ওয়েস্ট ইন্ডিজ,হতবাক হয়ে তাকিয়ে থাকলো ক্রিকেট বিশ্ব

২০২২ মার্চ ২৭ ২৩:৪৩:৩৩

ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিলো ওয়েস্ট ইন্ডিজ,হতবাক হয়ে তাকিয়ে থাকলো ক্রিকেট বিশ্ব

জবাবে জশুয়া ডি সিলভার শতকে ২৯৭ রান সংগ্রহ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে আরও বড় বিপদে পড়ে ইংল্যান্ড। তৃতীয় দিন শেষের দুই সেশনে ৫৩ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১০৩ রান। কাইল মেয়ার্স একাই পাঁচ উইকেট শিকার করে ধ্বসিয়ে দিয়েছিলেন ইংলিশদের।

১০ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল ইংল্যান্ড। চতুর্থ দিন সকালে মাত্র ১১.২ ওভার খেলেই অল-আউট হয় ইংল্যান্ড। সকালবেলা দুইটি উইকেটই শিকার করেন কেমার রোচ। আগের দিন পাঁচ উইকেট পেয়েছিলেন কাইল মেয়ার্স। ইংল্যান্ড অল-আউট হয় ১২০ রানে। ফলে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ২৮ রান।

ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট ২১ বলে ২০ রানের দ্রুতগতির ইনিংস খেলে পাঁচ ওভারের ভেতরেই দলকে জয় এনে দেন। এই জয়ে ১-০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচসেরা হয়েছেন শতক হাঁকানো জশুয়া ডি সিল।

সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড ২০৪/১০ (৮৯.৪ ওভার), সাকিব ৪৯, লিচ ৪১*, লিস ৩১, ওকস ২৫;সিলস ৩/৪০, মেয়ার্স ২/১৩, জোসেফ ২/৩৩, রোচ ২/৪১। ওয়েস্ট ইন্ডিজ ২৯৭/১০ (১১৬.৩ ওভার), জশুয়া ১০০*, ক্যাম্পবেল ৩৫, জোসেফ ২৮, মেয়ার্স ২৮, রোচ ২৫; ওকস ৩/৫৯, সাকিব ১/৪৫, স্টোকস ২/৪৮, ওভারটন ২/৮১।

ইংল্যান্ড ১২০/১০ (৬৪.২ ওভার), লিস ৩১, বেয়ারস্টো ২২; মেয়ার্স ৫/৯, রোচ ২/১০। ওয়েস্ট ইন্ডিজ ২৮/০ (৪.৫ ওভার), ব্রাথওয়েট ২০*, ক্যাম্পবেল ৬*; ওয়েস্ট ইন্ডিজ ১০ উইকেটে জয়ী।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত