ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
হুট করেই কয়েকজন টাইগারকে নিয়ে যা বললেন সিডন্স
এইতো কিছু দিন আগেও মনে করা হতো, বাংলাদেশ ক্রিকেট দল সিনিয়র ক্রিকেটারদের উপরেই পুরোপুরি নির্ভরশীল। তবে সম্প্রতি তরুণ ক্রিকেটাররা দেখিয়েছেন তারাও দায়িত্ব নিয়ে দলের হাল ধরতে জানেন। সাকিব-তামিমদের দেখানো পথে হেঁটে তারাও প্রমাণ করছেন নিজেদেরকে।
এই প্রমাণ করার পথে তরুণ ক্রিকেটাররা নজর কেড়েছেন জেমি সিডন্সের। বর্তমানে বাংলাদেশ দল আছে দক্ষিণ আফ্রিকা সফরে। সেখানে অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের মিলিত পারফরম্যান্সে ওয়ানডে সিরিজ জয় করেছে টাইগাররা। সামনে আছে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
সাদা পোশাকের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশ কেমন খেলতে পারে সেই প্রশ্নের জবাবে সিডন্স টেনে আনেন সিনিয়র ক্রিকেটারদের অভিজ্ঞতা-অবদান ও তরুণদের ভয়ডরহীন ক্রিকেটের প্রসঙ্গ। সিডন্সের মতে, বাংলাদেশকে এই পর্যায়ে নিয়ে এসেছেন সিনিয়র ক্রিকেটাররা। তরুণরা এখন ভয়ডরহীন ক্রিকেট খেলে দেশকে আরও এগিয়ে নিয়ে যাবেন।
সিডন্স বলেন, “সিনিয়র খেলোয়াড়রা (বাংলাদেশকে) এগিয়ে নিয়ে এসেছে, তরুণ খেলোয়াড়রা ভয়হীন ক্রিকেট খেলে। তাদের কোনো ভয় নেই, তারা বিশ্বাস করে তারা যেকোনো দলের বিপক্ষে যেকোনো সময় তারা পারফর্ম করতে পারবে। তরুণ ক্রিকেটারদের ভবিষ্যত উজ্জ্বল, খুবই উজ্জ্বল। সিনিয়র খেলোয়াড়রাও আছেন সাথে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)