ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

বিশ্বকাপ সেমিফাইনাল নিশ্চিত করলো ৪টি দল,দেখেনিন সূচি ও বাংলাদেশের সর্বশেষ অবস্থান

২০২২ মার্চ ২৭ ১৯:৩৫:২৪

বিশ্বকাপ সেমিফাইনাল নিশ্চিত করলো ৪টি দল,দেখেনিন সূচি ও বাংলাদেশের সর্বশেষ অবস্থান

প্রথম রাউন্ডের একদম শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে [নাটকীয়ভাবে হেরে বিশ্বকাপ থেকে বিদায়] নিয়েছে গত আসরের ফাইনালিস্ট ভারতীয় নারী ক্রিকেট দল। তাদের পরাজয়ে চতুর্থ দল হিসেবে সেমির টিকিট পেয়েছে ক্যারিবীয় নারীরা।

এর আগে দিনের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১০০ রানের বড় ব্যবধানে হারিয়ে তৃতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড। সবার আগে সেরা চারে নাম লিখিয়েছে সাত ম্যাচের সবকয়টি জেতা অস্ট্রেলিয়া। সেমির অন্য দল দক্ষিণ আফ্রিকা।

দুই দিন বিরতির পর আগামী বুধবার শুরু হবে সেমির লড়াই। প্রথম সেমিফাইনালে লড়বে টেবিল টপার অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। পরদিন দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে নির্ধারিত হবে দ্বিতীয় ফাইনালিস্ট।

সেমিফাইনালের দুই ম্যাচের পর ফের দুই দিন বিরতি পাবে দলগুলো। এরপর আগামী রোববার (৩ এপ্রিল) মাঠে গড়াবে শিরোপা নির্ধারণী ম্যাচ। প্রথম সেমিফাইনাল হবে ওয়েলিংটনে। পরের দুই ম্যাচই ক্রাইস্টচার্চের হাগলি ওভালে।

সেমিফাইনালের সূচি

প্রথম সেমিফাইনাল (৩০ মার্চ, ভোর ৪টা)

অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ

দ্বিতীয় সেমিফাইনাল (৩১ মার্চ, সকাল ৭টা)

দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড

ফাইনাল (৩ এপ্রিল, সকাল ৭টা)

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত