ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
আবেদন না করেই উইকেট পেলেন সানি
আরাফাত সানির করা খেলাঘরের ইনিংসের ষষ্ঠ ওভারের শেষ বলটি মোকাবেল করেছিলেন ওপেনার হাসানুজ্জামান। বাঁ পা এগিয়ে সোজা ব্যাটে ডিফেন্স করার চেষ্টা করেছিলেন হাসানুজ্জামান। এতে এলবিডব্লিউয়ের আবেদনই করেননি সানি। তবে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা আম্পায়ার আঙুল উঁচিয়ে দিয়ে দিলেন আউটের সিদ্ধান্ত।
বল হাসানুজ্জামানের প্যাডে লেগেছে নাকি ব্যাটে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে খালি চোখে দেখে মনে হয়েছে বল হাসানুজ্জামানের ব্যাটে লেগেছে। ফাইন লেগের দিকে বল যখন গড়িয়ে যাচ্ছিল, তখন সানি আবেদন না করে তাকিয়ে ছিলেন বলের দিকে।
উইকেটরক্ষকের দায়িত্ব পালন করা জাকের আলী অনিক শুরুতে একটু উৎসাহ দেখালেও পরের মুহূর্তেই মাথায় হাত দিয়ে দেখতে থাকেন বল কোনদিকে যাচ্ছে। আম্পায়ারের আউটের সংকেত দেখানোর আগে জোরালো আবেদন করেছিলেন কেবল স্লিপে দাঁড়ানো ফিল্ডার।
আউটের সিদ্ধান্ত মেনে নিতে পারছিলেন না হাসানুজ্জামান। সিঙ্গেল নিতে গিয়ে ক্রিজের মাঝপথে থেমে যান তিনি। এরপর কিছুক্ষণ আম্পায়ারের দিকে তাকিয়ে থাকেন। উল্লেখ্য যে, ম্যাচে মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করছেন মাসুদুর রহমান মুকুল ও হাবিবুর রহমান। তৃতীয় আম্পায়ার হিসেবে আছেন সৈয়দ মোজাহিদুজ্জামান স্বপন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)