ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপে বাংলাদেশ নারী দলের অভিযান সমাপ্তি, হতাশার সাথে রয়েছে ভবিষ্যৎ সম্ভাবনাও
বেশ সাবলীলভাবেই টাইগ্রেসদের দেওয়া লক্ষ্যের দিকে এগোচ্ছিল পাকিস্তান। তবে অসাধারণ বোলিং দিয়েই সে ম্যাচটি জিতে যায় বাংলাদেশ। তবে আক্ষেপের জায়গাও রয়েছে। ওয়েস্ট ইন্ডিজকে ১৪০ রানে অলআউট করে ও ম্যাচটি মাত্র চার রানে হারতে হয় টাইগ্রেসদের। প্রতিভা থাকলেও টাইগ্রেসদের অভিজ্ঞতার অভাব স্পষ্ট বোঝা গিয়েছে ওই ম্যাচে। তবে শ্রীলংকার মতো দলকে সরিয়ে বিশ্বকাপে জায়গা করে নেওয়াও টাইগ্রেসদের জন্য বেশ বড় সাফল্য।
র্যাঙ্কিংয়ে থাকা শীর্ষ আট দলকে নিয়ে হওয়া এ বিশ্বকাপে টাইগ্রেসদের অংশগ্রহণ নিঃসন্দেহে বাংলাদেশের নারী ক্রিকেটকে অনেক বেশি এগিয়ে নিবে। এছাড়া বর্তমানে টেস্ট স্ট্যাটাস পেয়েছে বাংলাদেশ নারী দল। ফলে এখন থেকেই নারী ক্রিকেট নিয়েও সমানভাবে মনোযোগী হতে হবে বিসিবিকে। পাকিস্তানের বিপক্ষে জয়ের পর নারী দলের প্রসঙ্গে মোহাম্মদ আশরাফুল বলেন"এত কম সুযোগ-সুবিধার মধ্যেও এ ধরনের অসাধারণ পারফর্ম করে তারা তাদের যোগ্যতা দেখিয়ে দিয়েছে। তারা নিঃসন্দেহে আরো অনেক বেশি সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রাখে।
বিসিবির নারী দলের সুযোগ-সুবিধা নিশ্চিত করার ব্যাপারে কিছু পদক্ষেপ নেওয়া দরকার। এছাড়া সম্প্রতি সময়ে টেস্ট স্ট্যাটাসও পেয়েছি আমরা ফলে এখন থেকেই প্রথম শ্রেণীর ক্রিকেটে অবকাঠামো তৈরি করা দরকার"। এছাড়া পাকিস্তানের বিপক্ষে জয়ের পর তামিম ইকবাল-মুশফিকুর রহিম সহ আরো অনেকেই শুভেচ্ছা জানিয়েছে টিম বাংলাদেশকে। যদিও এরপর আর কোনো ম্যাচ জিততে পারেনি টাইগ্রেসরা
তবে তাতে কি নিজেদের সামর্থ্যের প্রমাণটা তো ঠিকই দেখিয়ে দিয়েছেন রুমানা-জাহানারারা। আরো সুযোগ সুবিধা পেলে নিশ্চয়ই সামনে আরও ভালো করবে টাইগ্রেসরা। ভুলে গেলে চলবে না এ টাইগ্রেসদের হাত ধরেই প্রথমবারের মতো এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ফলে আরও অনেক বেশি সুযোগ প্রাপ্য নারী দলের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)