ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
ক্ষোভ ঝাড়লেন শোয়েব আখতার প্রশ্ন তুললেন বাবরদের সাহস নিয়ে
পাকিস্তান ক্রিকেট বোর্ড ও পাকিস্তান ক্রিকেট দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। জেতার ইচ্ছা নেই দলটার। নিজের দেশের দল নিয়ে এমনই মন্তব্য সাবেক এই পাকিস্তানি ফাস্ট বোলারের। কিন্তু কেন কড়া সমালোচনা করছেন শোয়েব? কারণ একটাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানের তৃতীয় টেস্ট ও সিরিজ হার। তিন টেস্টের সিরিজের প্রথম দুটি টেস্ট ড্র হলেও তৃতীয় টেস্টে পাকিস্তানকে হারিয়েছে অজিরা। পাকিস্তান দলের কড়া সমালোচনা করার পাশাপাশি প্যাট কামিন্স ও অস্ট্রেলিয়ার দলের প্রশংসাও করেছেন শোয়েব।
নিজের ইউটিউব ভিডিওতে শোয়েব বলেছেন, খুব হতাশা জনক একটা সিরিজ। জঘন্য। ডিফেন্সিভ মানসিকতা নিয়ে মাঠে নেমেছিল পাকিস্তান। খারাপ পিচ তৈরি করে সিরিটা ড্র করার চেষ্টা করেছে। কিন্তু নিজেদের পাতা ফাঁদেই পা দিয়েছে । পাকিস্তান বোর্ড হোক বা পাকিস্তান দল ড্র করার মানসিকতা নিয়ে মাঠে নেমেছিল। আমরাও জিতব না তাদেরও জিততে দেব না। সিরিজটা ড্র করব। এটাই ছিল মানসিকতা।
শোয়েব যে খুব একটা ভুল কিছু বলছেন এমন নয়। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ড্র হওয়ার পর পিচ নিয়ে বিতর্ক হয়েছিল। অস্ট্রেলিয়া দলও বিরক্তি প্রকাশ করেছিল পিচ নিয়ে। করাচিতে দ্বিতীয় ম্যাচটাও ড্র। লাহোরে শেষ টেস্টটা ড্র করতে পারলে পাকিস্তান নিজেদের লক্ষ্য সফল হতে পারত। ঘরের মাঠে পাকিস্তান যেখানে ড্র করার মানসিকতা নিয়ে মাঠে নেমেছিল, সেখানে অস্ট্রেলিয়া সাহস দেখিয়ে ম্যাচ জেতার চেষ্টা করেছিল। তাই সফল হতে পেরেছে । তাই অস্ট্রেলিয়া ও তাদের অধিনায়ক প্যাট কামিন্সকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন শোয়েব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)