ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
একটি উপায়ে প্রোটিয়াদের টেস্টে ঘায়েল করতে চায় টাইগাররা
বাংলাদেশের বছরটা শুরু হয়েছিল নিউজিল্যান্ডকে মাউন্ট মঙ্গানুই টেস্টে হারিয়ে। সেই ম্যাচের মত দক্ষিণ আফ্রিকা সিরিজের দুই ম্যাচেও পেসকেই শক্তির মূল জায়গা বলে মানছে টাইগাররা। স্পিনের তুলনা করলে বাংলাদেশের চেয়ে প্রোটিয়ারা পিছিয়েই থাকবে। দক্ষিণ আফ্রিকা তাই পেস বান্ধব উইকেট সাজাতে পারে টেস্ট সিরিজে।
বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানালেন, পেস বান্ধব উইকেট পেলে বাংলাদেশও প্রোটিয়াদের হুমকি হয়ে ওঠার সামর্থ্য রাখে। তিনি বলেন, ‘কন্ডিশন স্বাগতিকদের পরিচিত। সহজ কিছু হবে না আমরা জানি। টেস্ট সিরিজ অনেক কঠিন হবে। তারপরও আমরা মোকাবেলা করতে প্রস্তুত। আগে আমরা ভালো ছিলাম না, এখন তো আমরা ভালো দল। আমাদের সেই বোলিং অ্যাটাক আছে, ব্যাটাররা আছে।
এই কন্ডিশনে ভালো করতে পারি সেই বিশ্বাসটা থাকতে হবে।’ ডারবানে সাধারণত স্পিনাররা একটু সহায়তা পান, যা এশিয়ার বাইরের যেকোনো ভেন্যুর চেয়ে বিচিত্র। তবে সুজনের ধারণা, চিরাচরিত রূপ বদলাতেও পারে আগামী টেস্টের উইকেট। তার যুক্তি, ‘বিগত বছরগুলোতে এই উইকেটে তেমন পেস ছিল না। তবে আমাদের বিপক্ষে ওরা বাউন্স আর পেস দিতেও পারে।
আমরা এটা মোকাবেলা করতে প্রস্তুত। যেটা আমাদের জন্য সমস্যা, এটা ওদের জন্যও সমস্যা। কারণ আমাদেরও এখন ১৪০ কিলোমিটার গতিতে বল করতে পারে এমন বোলার আছে। তাই উইকেট নিয়ে আমি একদমই চিন্তিত না। আমাদের প্রক্রিয়া ঠিক রাখাটা গুরুত্বপূর্ণ। ওয়ানডেতে প্রক্রিয়া, পরিকল্পনা ভালো ছিল বলেই সিরিজ জিতেছি। এটা টেস্টেও দেখতে চাই।’
দিনশেষে কন্ডিশনের বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে। উপমহাদেশে যেমন যেকোনো উইকেটে স্পিনাররা ছড়ি ঘোরানোর সামর্থ্য রাখেন, একইভাবে এশিয়ার বাইরে সুযোগ বেশি থাকে পেসারদের। এবাদত, তাসকিন, শরিফুলদের নিয়েই তাই জয়ের কাঁথা বুনতে চান সুজন।
তিনি বলেন, ‘এই কন্ডিশনে ২০ উইকেট নিতে গেলে পেসারদের ওপর নির্ভর করতেই হবে। আমাদের এখন সেই কোয়ালিটি আছে। নিউজিল্যান্ডের উইকেট আমাদের যতটা সাপোর্ট করেছে, ওদেরও ততটাই করেছিল। কিন্তু আমরাই বেশি ভালো খেলেছি। এখনকার বোলিং অ্যাটাক অনেক ভালো।
মুস্তাফিজ খেলবে না, ওর জায়গায় এবাদত আসবে। এবাদতও ১৪০ এ বল করে। আমাদের তিন পেসার আছে। নতুন বল কাজে লাগানো গুরুত্বপূর্ণ। এটা নিয়ে কাজও করছি। দেশের লেন্থ ও এখানকার লেন্থে ভিন্নতা আছে। নিউজিল্যান্ডে যে লেন্থে বল করে সফল হয়েছে সেটা হয়ত এখানে কাজে লাগবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)