ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
টেস্টে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার আগে যা বললেন নান্নু
দক্ষিণ আফ্রিকার মাঠে টেস্টে এখনও ড্রই করতে পারেনি বাংলাদেশ। ৬টি ম্যাচের মধ্যে সবকটিতেই হেরেছে টাইগাররা। এর মধ্যে ৫টি হারই ছিল ইনিংস ব্যবধানে। এ ছাড়া দেশের মাটিতে ৬ টেস্ট খেলে দুটি ম্যাচ ড্রয়ের কৃতিত্ব দেখিয়েছিল বাংলাদেশ।
টেস্ট দলের পারফরম্যান্স নিয়ে আশাবাদী নান্নু বলেছেন, ‘সামনে দুটি টেস্ট আছে। আমি আশা করছি পাঁচ দিনই আমরা খুব ভালো ক্রিকেট খেলবো। এটা করতে পারলে ইনশাআল্লাহ্ ভালো ফলাফল আসবে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে কদিন আগেই ঐতিহাসিক টেস্ট জিতেছে বাংলাদেশ। সেই টেস্ট জয়ই বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়িয়েছে বলে বিশ্বাস টাইগারদের প্রধান নির্বাচকের। আগের চেয়ে বাংলাদেশের ক্রিকেটাররা এখন অনেক অভিজ্ঞ বলেও মনে করেন তিনি।
নান্নুর ভাষ্য, ‘ওয়ানডেতে এটা বাংলাদেশের অন্যতম বড় সিরিজ জয়। নিউজিল্যান্ডে টেস্ট ম্যাচ জেতা আরও বিরাট ব্যাপার। আমরা বিদেশের মাটিতে অনেক সংগ্রাম করছিলাম। নিউজিল্যান্ড সফর থেকে বিদেশের মাটিতে সাহস নিয়ে খেলা শুরু হয়েছে। আমাদের খেলোয়াড়রা এখন যথেষ্ট অভিজ্ঞ।’
টেস্টে প্রতিটি দিন ও প্রতিটি সেশনকেই গুরুত্বপূর্ণ মনে করেন নান্নু। দল হিসেবে ভালো করার মানসিকতা ধরে রাখলে দক্ষিণ আফ্রিকায় ভালো করা সম্ভব বলে বিশ্বাস তার। নান্নু বলেন, ‘টেস্ট ক্রিকেটে আগাম কিছু বলতে পারবেন না। প্রত্যেক দিন, প্রত্যেক সেশন গুরুত্বপূর্ণ। মনোযোগ ধরে রাখা খুব জরুরি। আমাদের দল যে মন মানসিকতা ও সাহস নিয়ে খেলছে, ইনশাআল্লাহ্।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)