ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

চরম দু:সংবাদ : অবিশ্বাস্য কারণে বন্ধ বাংলাদেশের ম্যাচ, দেখেনিন সর্বশেষ অবস্থা

২০২২ মার্চ ২৬ ২০:২৯:১৭

চরম দু:সংবাদ : অবিশ্বাস্য কারণে বন্ধ বাংলাদেশের ম্যাচ, দেখেনিন সর্বশেষ অবস্থা

আগামী ৩১ মার্চ থেকে ডারবানে শুরু হবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৮ এপ্রিল, যে ম্যাচের ভেন্যু পোর্ট এলিজাবেথ। এই দুই ম্যাচের আগে টাইগাররা নিজেদের ঝালিয়ে নিচ্ছে ডারবানের চ্যাটসওর্থে।

যদিও ২৬ ও ২৭ মার্চের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন আশানুরূপ প্রস্তুতি হয়নি। ক্রিকেটারদের ম্যাচের দৃশ্যপট তুলে ধরে লক্ষ্য বেঁধে দিচ্ছিলেন কোচরা। তাতেও সবার আদর্শ প্রস্তুতি হয়নি। বৃষ্টির হানায় প্রস্তুতি ম্যাচ বা ‘ম্যাচের প্রস্তুতি’ সম্পন্ন করতে পারেনি বাংলাদেশ।

শনিবার (২৬ মার্চ) সকাল থেকে মেঘ জমে ছিল ডারবানের আকাশে। দফায় দফায় বৃষ্টিও হয়। ফলে টাইগারদেরও বারবার ছুটতে হয়েছে মাঠ আর মাঠের বাইরে। শুধু বৃষ্টিই নয়। চারদিক খোলা মাঠে দমকা বাতাসও হয়ে উঠেছিল অনুশীলনের বাধা।

বাংলাদেশ দল অবশ্য রবিবারও (২৭ মার্চ) এই ভেন্যুতে অনুশীলন করবে। শনিবারের মত রবিবারও বরাদ্দ প্রস্তুতি ম্যাচের জন্য। বৃষ্টি হানা না দিলে এদিন ঠিকমত অনুশীলন সারতে চাইবে টাইগাররা। সোমবার বিশ্রামের পর আরও দুই দিন অনুশীলন করে টেস্টের ময়দানে নামবে মুমিনুল হকের দল।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত