ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

আর ৩০ মিনিট পর ম্যাচ শুরু, তার আগেই কলকাতা পেসারের হুঁশিয়ারি

২০২২ মার্চ ২৬ ১৯:২৭:০৯

আর ৩০ মিনিট পর ম্যাচ শুরু, তার আগেই কলকাতা পেসারের হুঁশিয়ারি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৫তম আসরের পর্দা উঠছে আজ। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ম্যাচটির আগে সংবাদমাধ্যমের সাথে কথা বলেছেন যাদব।

২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতার হয়ে খেলেছেন যাদব। এবারের আসরের মেগা নিলাম থেকে দুই কোটি রুপিতে তাকে কিনে নিয়েছে ওপার বাংলার দলটি। কেকেআর শিবিরে প্রত্যাবর্তন হওয়ায় বেজায় খুশি ভারতীয় দলের এক সময়ের এই নিয়মিত মুখ।

যাদব বলেন, ‘নিলামে প্রথমবার আমার নাম আসার সময় অবিক্রিত ছিলাম। দ্বিতীয়বারও তাই হয়েছে। তৃতীয় ডাকে কলকাতা নাইট রাইডার্স আমাকে কিনেছে। আমার ওপর আস্থা রাখার জন্য ম্যানেজম্যান্টকে ধন্যবাদ জানাচ্ছি। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত এই দলের হয়ে খেলেছি। সবার সাথেই আমার সম্পর্ক খুব ভালো।’

‘কলকাতা নাইট রাইডার্সে আবার ফিরতে পেরে, বিশেষ করে শ্রেয়াশ আয়ারের অধীনে খেলতে পেরে আমি বেশ উত্তেজিত। আমি নিশ্চিত, আয়ারের অধীনে কলকাতা আবার শিরোপা জিতবে। আমাদের দল এবার বেশ শক্তিশালী। ২০১৪ তে দল শিরোপা জিতেছিল। সেবার আমি দলের সাথেই ছিলাম। তাই ফিরতে পেরে খুশি।’ যোগ করেন যাদব।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত