ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

সেমিফাইনালে খেলবে আর্জেন্টিনা

২০২২ মার্চ ২৬ ০৯:৫৯:১৬

সেমিফাইনালে খেলবে আর্জেন্টিনা

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের শেষ কিস্তি চলছে এখন। এটা শেষ হলে করা হবে বিশ্বকাপের গ্রুপিং ও নকআউটের পথ। আর্জেন্টিনার শেষ চার বিশ্বকাপের দল থেকে এবার বিশ্বকাপের আগের কয়েক বছরের পারফরম্যান্সে দারুণ পরিবর্তন এসেছে। আর মেসিকে ছাড়াও এখন বেশ শক্তপোক্ত দল আলবিসেলেস্তেদের। সেটাই আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ককে মুগ্ধ করেছে।

আগের আর্জেন্টিনায় আক্রমণ গড়ে দেওয়া থেকে গোল করা সব দায়িত্বই যেন মেসির ছিল। কেম্পেসের ভাষায়, ‘এর আগ পর্যন্ত মেসিকে কেবল গোলরক্ষকের দায়িত্বটাই পালন করতে হয়নি, এটা ছাড়া বাকি সবই করতে হতো ওর।’

বর্তমান আর্জেন্টিনায় পরিবর্তনটা প্রভাব ফেলেছে মেসির মানসিকতাতেও। সম্প্রতি টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার প্রথম বিশ্বজয়ের নায়ক বলেন, ‘তবে এই দলটা পুরোপুরি ভিন্ন। আমি জানি না, এই দলের খেলোয়াড়দের ব্যক্তিত্বটাই এমন নাকি এরা ভিন্ন মাপের খেলোয়াড়।’

তিনি আরো বলেন, ‘একটা বিষয় ওরা দেখাচ্ছে যে মেসিকে নিয়ে কিংবা মেসিকে ছাড়াও তারা একইভাবে খেলতে পারে। মেসিকে একটা সময় মনে হতো সে বাধ্য হয়ে আর্জেন্টিনায় আসছে, এখন মনে হচ্ছে সে এখানে আসলেই খুশি।’

তবে মেসির পিএসজিতে যাওয়ার সিদ্ধান্তটা ভালো হয়নি, অভিমত কেম্পেসের। তার কথা, ‘আমার মতে সে পিএসজিতে গিয়ে ভালো করেনি। সে দুঃখী, অনেকটা বাধ্য হয়েই হাসে। সে প্রচণ্ড স্নায়ুচাপে ভুগছে, কারণ সে সেখানে মোটেও স্বাচ্ছন্দ্যবোধ করছে না। লিগে যে কোনো দলকেই তারা হারাতে পারে কিন্তু তারা সেখানে কাকে দুয়ো দিলো? তাকে, কারণ সে বিশ্বসেরা খেলোয়াড়, তাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে, কিন্তু সে শেষ ষোলোর গণ্ডিই পার করতে পারেনি।’

তিনি যোগ করেন, ‘মেসি সেখানে আত্মবিশ্বাস নিয়ে খেলছে না। দুর্ভাগ্যজনকভাবে আমি একে ভালো চোখে দেখতে পারছি না। খারাপও বলছি না। কারণ অনেক ম্যাচে সে ভালো শুরু করেছিল। তবে ফলটা হয়েছে ভিন্ন।’

এরপর কেম্পেস বলেন, ‘এই আর্জেন্টিনা দল যে কারো বিপক্ষে ঠাণ্ডা মাথায় খেলতে পারে। আজ দলটা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে নেই বটে, কিন্তু বিশ্বের যে কোনো দলকে হারানোর রসদ আছে এদের। আমি এর চেয়ে ভালো কোনো জাতীয় দল দেখছি না, এমনকি বেলজিয়ামও না।’

শেষে তিনি বলেন, ‘লিওনেল স্কালোনি তার হাতে যারা ছিল, তাদের সবাইকে বাদ দিয়েছে। শুধুমাত্র মেসি, ডি মারিয়া, আর ওতামেন্ডি ছাড়া। সে দলে তারুণ্য নিয়ে এসেছে, নতুনত্ব এনেছে। যদি সেমিফাইনালিস্ট কারা হবে এ কথা জিজ্ঞেস করা হয় আমাকে, তাহলে আমি বলব আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত