ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

দ:আফ্রিকার বিপক্ষে টেস্ট নিয়ে বাংলাদেশের নতুন পরিকল্পনা

২০২২ মার্চ ২৬ ০৮:৫৮:৫৯

দ:আফ্রিকার বিপক্ষে টেস্ট নিয়ে বাংলাদেশের নতুন পরিকল্পনা

দক্ষিণ আফ্রিকাকে কখনও টেস্টে হারাতে না পারলেও টাইগাররা টেস্টে তাদের প্রথম প্রোটিয়া বধের স্বাদ পেতে চায় প্রোটিয়াদের মাটিতেই। গত জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। সেই জয় টেস্ট দলকে নিয়ে প্রত্যাশা বাড়িয়েছে। তবে অধিনায়ক মুমিনুল হক অতীত সাফল্য নিয়ে না ভেবেই প্রোটিয়া সিরিজে জয়ে চোখ রাখছেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাপুটে ক্রিকেট খেলার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘জয়ের ব্যাপারে তো আত্মবিশ্বাসী করবেই। অধিনায়ক হিসেবে সবসময় জয় চাই। আগে যা হয়েছে এসব নিয়ে চিন্তা করে লাভ নেই। প্রথম ম্যাচ থেকেই আমি অনেক ফোকাসড। পাঁচ দিন কীভাবে অনেক ডমিনেট করে খেলতে পারি এই চিন্তা করছি।’

ওয়ানডে সিরিজে বাংলাদেশের পারফরম্যান্স ছিল চোখ ধাঁধানো। সিরিজের দ্বিতীয় ম্যাচে হার বরণ করলেও প্রথম ও তৃতীয় ম্যাচে টাইগাররা ছিল অপ্রতিরোধ্য। টেস্ট দলের অনেকেই ছিলেন সেই ওয়ানডে সিরিজের স্কোয়াডে। তাদের দুর্দান্ত ফর্ম টেস্টেও আত্মবিশ্বাস যোগাবে, বললেন টেস্ট অধিনায়ক।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত