ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
উত্তেজনাপূর্ণ লড়াইয়ে শেষ হলো বাংলাদেশ ও ভারতের ম্যাচ,জেনেনিন ফলাফল
কেউ জার্সিতে চোখের পানি মুছছেন, কেউ মাঠে বসে পড়ে কাঁদছেন। টুর্নামেন্টের নিয়মের গ্যাড়াকলে ভারত চ্যাম্পিয়ন আর বাংলাদেশ রানার্স আপ। বাংলাদেশকে সাফ অ-১৮ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হতে হলে স্বাগতিক ভারতকে ২ গোলের ব্যবধানে হারাতে হতো। বাংলাদেশ ১-০ গোলে হারিয়েছে।
এক গোলের ব্যবধানে হারানোয় চার ম্যাচ শেষে বাংলাদেশ ও ভারতের উভয়ের সমান নয় পয়েন্ট। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী আগে হেড টু হেড দেখা হয়েছে। হেড টু হেডে দুই দলই একে অপরকে ১-০ করে হারিয়েছে একবার করে।শিরোপা নির্ধারণের জন্য পরের ধাপে দেখা হয়েছে গ্রুপের গোল ব্যবধান।
যেখানে চার ম্যাচে ভারতের গোল ব্যবধান ১২ আর সেখানে বাংলাদেশের মাত্র ৩। নেপালের বিপক্ষে ভারত দুই ম্যাচে গোল করেছিল বেশি। শেষমেশ সেটাই হয়ে গেল শিরোপার নির্ণায়ক। সেখানে বাংলাদেশ নেপালের বিপক্ষে দুই ম্যাচে করেছিল ৬ গোল, হজম করেছিল তিনটি গোল।
আজ ম্যাচের শুরু থেকে বাংলাদেশ আক্রমণাত্মক ছিল। সেখানে ভারত ছিল অনেকটাই রক্ষণাত্মক। প্রথমার্ধে দুই দলের কেউই গোল করতে পারেনি। ৭৪ মিনিটে এক সংঘবদ্ধ আক্রমণে আকলিমা আক্তার বক্সের মধ্যে থেকে কোণাকুণি শটে গোল করে লিড এনে দেন দলকে। এতে বাংলাদেশের শিরোপা স্বপ্ন জাগে। ম্যাচের বাকি সময় বাংলাদেশ গোলের চেষ্টা করেছে বেশ কয়েকটি। শেষ পর্যন্ত গোল আর না হওয়ায় স্বাগতিক ভারত চ্যাম্পিয়নের উল্লাস করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)