ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

ইংল্যান্ডকে বড় লজ্জা থেকে বাঁচালো শেষ জুটি

২০২২ মার্চ ২৫ ১৬:৩৫:৩৭

ইংল্যান্ডকে বড় লজ্জা থেকে বাঁচালো শেষ জুটি

তাতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ২০৪ রানের পুঁজি পেয়েছে ইংল্যান্ড। ৮৯.৪ ওভার খেলে তারা অলআউট হলে প্রথম দিনের খেলা সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা।

সেন্ট জর্জেসের ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ইংলিশদের ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। ধীরগতিতে শুরু করেছিলেন দুই ওপেনার জ্যাক ক্রলি আর অ্যালেক্স লিস। ২৩ রান তুলতে তারা কাটিয়ে দেন ১২.২ ওভার।

কিন্তু নতুন বল ভালোভাবে সামলেও খুব একটা ফল হয়নি। ক্যারিবীয় বোলারদের তোপে একটা সময় কোণঠাসা হয়ে পড়ে সফরকারীরা। একে একে ব্যর্থ হয়ে সাজঘরের পথ ধরেন ক্রলি (৭), জো রুট (০), ড্যান লরেন্স (৮), বেন স্টোকস (২), জনি বেয়ারস্টো (০), বেন ফোকসরা (৭)।

অ্যালেক্স লিস অনেকটা সময় উইকেট ধরে রাখলেও ৯৭ বলে ৩১ করে থামতে হয় তাকেও। ৬৭ রানে ৭ উইকেট হারায় ইংলিশরা। ক্রিস ওকস ২৫ করে দলকে ১০০ পার করে দেন কোনোমতে।

তারপরই সাকিব আর লিচের অবিশ্বাস্য এক জুটি। শেষ পর্যন্ত হাফসেঞ্চুরির একদম দোরগোড়ায় এসে সাকিব (৪৯) বোল্ড হয়ে যান। ৪১ রানে অপরাজিত থাকেন লিচ। ইংলিশরা থামে ২০৪ রানে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত