ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
চরম দু:সংবাদ : মুস্তাফিজকে পাচ্ছে না দিল্লি,রয়েছে বিশাল চাপে
তবে আসর শুরুর আগেই বেশ চাপে দিল্লি। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে জানা গেছে, প্রথম ম্যাচেই পাঁচ তারকাকে ছাড়া মাঠে নামতে হবে রিশভ পন্তদের। তারা হলেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার, দক্ষিণ আফ্রিকার এনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিদি ও বাংলাদেশের মুস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্ট সিরিজ চলায় পাওয়া যাবে অজি ক্রিকেটারদের। এদিকে, এনরিখ নর্কিয়া আছেন ইনজুরিতে। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের স্কোয়াডে লুঙ্গি এনগিদি কিংবা মুস্তাফিজরা না থাকলেও করোনা প্রটোকলের কারণে তিন দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের। আর তাই প্রথম ম্যাচে তাদের পাওয়া যাবে না।
জানা গেছে, নর্কিয়া ও ওয়ার্নার খেলতে পারবেন না প্রথম দুই ম্যাচ। এ ছাড়া মিচেল মার্শ থাকবেন না তিন ম্যাচে। আর তাই সব মিলিয়ে বলাই যায় বেশ চাপে দিল্লি ক্যাপিটালস।ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য বৃহস্পতিবার (২৪ মার্চ) ভারতের উদ্দেশে বিমানে ওঠেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।
বিমানে উঠেই ফেসবুকে এক পোস্টে দিল্লি ক্যাপিটালসের এই পেসার সবার কাছে দোয়া চান। মুস্তাফিজ লেখেন: ‘ঐতিহাসিক ও স্মরণীয় ওয়ানডে সিরিজ জিতেছি। এখন সময় আইপিএলের। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে টুর্নামেন্টে আমার সেরাটা দিয়ে আপনাদের গর্বিত করতে পারি। সবাইকে ধন্যবাদ।’
এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজ। নিয়মিত মুখ সাকিব আল হাসানকে নেয়নি কোনো দলই। সম্প্রতি বাংলাদেশ দল যখন দক্ষিণ আফ্রিকা সফরে, তখন তাসকিন আহমেদকে পুরো মৌসুমের জন্য চেয়েছিল আইপিএলের একটি দল। তাকেও ছাড়েনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হওয়ায় মুস্তাফিজের ওপরই চোখ বাংলাদেশি সমর্থকদের। কাটার মাস্টার নিজেও স্বীকার করছেন সে কথা। তিনি বলেন, ‘আমি আর সাকিব ভাই খেললে দুটি টিমে ভাগ হয় আমাদের বাংলাদেশের সাপোর্টাররা। এবার সবাই আমার খেলাই দেখবে। কারণ, সাকিব ভাই সব ফরম্যাটেই জাতীয় দলের সঙ্গে আছে, এ কারণেই নির্বাচিত হয়নি। এই আর কি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)