ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

আউট আউট : পরপর ৫ উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া

২০২২ মার্চ ২৫ ১০:৪৯:০৯

আউট আউট : পরপর ৫ উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া

১৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। বাংলাদেশের অভিজ্ঞ খেলোয়াড় সালমা খাতুনের দুর্দান্ত বোলিংয়ে এলোমেলো অস্ট্রেলিয়ার টপ অর্ডার। ষষ্ঠ ওভারে বল করতে এসে অ্যালিসা হিলিকে ফেরান সালমা। ১৫ রান করে জাহানারা আলমের হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি।

নিজের পরের ওভারে অস্ট্রেলিয়ান অধিনায়ক মেগ ল্যানিংকে রানের খাতা খুলতে দেননি সালমা। নিজের তৃতীয় ওভারে তুলে নেন তৃতীয় উইকেট। ৭ রান করে রাচেল হেইনেস ফারজানা হককে ক্যাচ দিয়ে ফিরেন। ১২ বলে ৩ উইকেট শিকার করেন সালমা।

এরপর অস্ট্রেলিয়া শিবিরে আঘাত হানেন নাহিদা আক্তার। প্রথম ওভারে বল করতে এসে তাহলিয়া ম্যাকগ্রাকে লেগ বিফোরের ফাঁদে ফেলে ফেরান তিনি। ৪১ রানে ৪ উইকেট হারিয়ে বসে অজিরা। তবে এবার ঘুরে দাঁড়িয়েছে তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৭৩ রান।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত