ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
ঢাকায় ফিরলেন সাকিব, জানালেন না জানা কিছু কথা
গতকাল রাতে ওয়ানডে সিরিজ শেষ করে তড়িঘড়ি করে আজ সকালেই দক্ষিণ আফ্রিকা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। আজ রাতেই ৯টার পর ঢাকায় এসে নামে সাকিবকে বহনকারী বিমান।
সাকিবের তিন সন্তান, মা এবং শাশুড়ি অসুস্থ হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। যে কারণে শেষ ওয়ানডের আগেই ফিরে আসতে চেয়েছিলেন সাকিব। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত পাল্টে তিনি থেকে যান এবং ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলেই দেশে ফিরে আসেন।
বাংলাদেশ ক্রিকেট দলের প্রাণ ভোমরা সাকিব আল হাসানের উপস্থিতি দলের মধ্যে ফেলে ইতিবাচক একটি প্রভাব। অন্যরা নির্ভার হয়ে খেলতে পারে। শেষ ম্যাচে যেটা দেখা গেছে। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে অলআউট করে দিয়েছে ১৫৪ রানে। বল হাতে ২ উইকেট নিয়েছেন সাকিব। ব্যাট হাতে করেন অপরাজিত ১৮ রান। প্রথম ম্যাচে সর্বোচ্চ ৭৭ রান এসেছিল সাকিবের ব্যাট থেকে। যে কারণে তিনি হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ।
দেশে ফেরার পর সাকিবের কাছে সিরিজ জয়ের অনুভুতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, খুবই ভালো লাগছে, দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিতেছি। যেখানে কন্ডিশন আমাদের অনুকুলে না। সেখানে আমরা সিরিজ জিততে পেরেছি। তা তো অবশ্যই আমাদের জন্য ভালো।
‘সিরিজ জয়ের জন্য সবাই চেষ্টা করেছে ভালো করার জন্য। সবার কন্ট্রিবিউশন ছিল, সে কারণেই আমরা জিততে পেরেছি। আর বাংলাদেশ দলে সিনিয়র-জুনিয়র সবাই পারফর্ম করছে, এটা স্বস্তির। আর পেস বোলাররা অনেকদিন ধরেই ভালো করে আসছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)