ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

বর্তমান নয় সাবেক কোচদের নিয়ে তামিমের মন্তব্য শুনে রীতিমত অবাক হয়েছে ক্রিকেট বিশ্ব

২০২২ মার্চ ২৪ ২২:৫০:২৮

বর্তমান নয় সাবেক কোচদের নিয়ে তামিমের মন্তব্য শুনে রীতিমত অবাক হয়েছে ক্রিকেট বিশ্ব

বেশ দীর্ঘ সময় বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে কাজ করা গিবসন নিউজিল্যান্ড সফরের পর বিদায় নেন। বাংলাদেশের বর্তমান পেস বোলিং ইউনিটকে সাজানোর পেছনে বড় অবদান তার। সেই সিরিজের পর জাতীয় দলের সঙ্গ ছাড়েন প্রিন্সও। তবে প্রোটিয়া কোচ প্রিন্সের দেওয়া জ্ঞান কাজে লেগেছে টাইগারদের দক্ষিণ আফ্রিকা সফরে।

তাদের অবদান স্মরণ করতে ভুলেননি ওয়ানডে দলপতি তামিম। প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জয়ের কৃতিত্ব কোচদের দিয়ে তিনি বলেন, ‘আমরা মনে হয় কোচরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাদের কাছে যে তথ্য ছিল তা তারা আমাদের সঙ্গে ভাগাভাগি করেছে। পাশাপাশি এটাও বলতে হবে যে, এর আগে যারা কাজ করে গেছে তাদেরও এই সফলতার পেছনে অবদান আছে। ওদের কথাও ভুলে গেলে হবে না।’

‘যারা এখন কাজ করছেন তাদের অবদান তো অবশ্যই আছে। এটা দলীয় প্রচেষ্টার ফসল। কোচিং স্টাফরাও এর অংশ। সবাই সবার কাজটা ঠিকঠাক করেছে দেখেই অর্জন।’ বাংলাদেশ দলের বর্তমান কোচিং প্যানেলের মধ্যে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও নতুন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও দক্ষিণ আফ্রিকান। ডমিঙ্গো-ডোনাল্ড জুটিরও বড় অবদান আছে বাংলাদেশের এই অবিস্মরণীয় কীর্তিতে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত